খাগড়াছড়ির অশান্তি নিয়ে বাংলাদেশকে তোপ ভারতের
শুধু তাই নয়, এর সঙ্গে মহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে দিয়ে বলা হয় যে তাঁর উচিত অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে আত্মসমালোচনা করা।
Truth Of Bengal: বাংলাদেশের খাগড়াছড়িতে হিংসার ঘটনায় ভারতকে দোষারোপ করেছিল বাংলাদেশ। তবে ভারত সরকারও চুপ করে বসে থাকেনি। তারাও এর পাল্টা দিয়েছে। বলা ভালো, রীতিমতো বোমা ফেলেছে নয়াদিল্লি। কী বক্তব্য তাদের? ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের স্বভাব রয়েছে তাদের উপর দোষ চাপানোর। শুধু তাই নয়, এর সঙ্গে মহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে দিয়ে বলা হয় যে তাঁর উচিত অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে আত্মসমালোচনা করা।
শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এই অভিযোগ পুরোপুরি খারিজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লাগাতার অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার স্বভাব আছে। স্থানীয় উগ্রপন্থীরা যে হিংসা চালাচ্ছে, আগুন লাগাচ্ছে বা জমি দখল করে নিচ্ছে সংখ্যালঘুদের পার্বত্য চট্টগ্রামে, সেই ঘটনাগুলি নিয়ে যদি আত্মসমালোচনা করার পাশাপাশি গুরুত্ব দিয়ে যদি তদন্তের উপর জোর দেয়, তাহলে সেটা ভালো হবে।”
প্রসঙ্গত, গোটা খাগড়াছড়ি উত্তপ্ত এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায়। তার উপর চাপে পড়ে ইউনুস সরকার যখন রাস্তায় নামেন সাধারণ মানুষ। তার উপর গত রবিবার সেখানে মৃত্যুও হয় ৩ জনের গুলিবিদ্ধ হয়ে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত বা ফ্যাসিস্ট শক্তিকে এর জন্য দায়ী করেন। তাঁর অভিযোগ, তাঁদের ইন্ধনেই এমন ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলের মতে বাংলাদেশের লাগাতার ভারতের ঘাড়ে সবকিছুর জন্য দোষ চাপানো দিনদিন পরিস্থিতি আরো খারাপ এবং উগ্র করে তুলতে পারে।


