কলকাতারাজ্যের খবর

Safe Sindoor: বিজয়ার আগে সতর্কতা! চিনে নিন ভেজাল সিঁদুর ধরার সহজ ৪টি ঘরোয়া টোটকা

বর্তমানে বাজারে এমন অনেক ভেজাল সিঁদুর পাওয়া যায়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।

Truth of Bengal: চোখের নিমেষে কেটে গেল দুর্গাপূজার চার-চারটি দিন। এখন মা দুর্গাকে বিদায় জানানোর পালা। আর বিজয়ার এই শুভক্ষণে সিঁদুর খেলা ছাড়া উৎসব যেন অসম্পূর্ণ। তবে উৎসবের আমেজে সামিল হওয়ার আগে একটি জরুরি সতর্কতা! যে সিঁদুর দিয়ে আপনি মনের আনন্দে মেতে উঠবেন, তা আপনার ত্বকের জন্য নিরাপদ তো? বর্তমানে বাজারে এমন অনেক ভেজাল সিঁদুর পাওয়া যায়, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এই রাসায়নিক মিশ্রিত সিঁদুর মুখে মাখলে ত্বকে র‍্যাশ বেরোনো বা অ্যালার্জির মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, তার জন্য চিনে নিন আপনার সিঁদুরটি আসল না ভেজাল— সহজ কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে (Safe Sindoor)।

ভেজাল সিঁদুর চিনবেন কী উপায়ে?

সিঁদুর কেনার বা ব্যবহারের আগে এই চারটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে তার মান যাচাই করে নিন:

১. উজ্জ্বলতা ও মসৃণতা যাচাই: আসল সিঁদুরের রং লাল বা কমলা হতে পারে, তবে এতে কোনও বাড়তি জেল্লা বা উজ্জ্বল ভাব থাকে না। হাতে নিয়ে স্পর্শ করলে আসল সিঁদুর মসৃণ হয় না, বরং কিছুটা খসখসে লাগে। যদি দেখেন সিঁদুরটি আবিরের মতো অতিরিক্ত মসৃণ এবং ঝলমলে, তবে সেই সিঁদুর ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ।

২. গন্ধে চিনে নিন ভেজাল: আসল সিঁদুরের কিন্তু নির্দিষ্ট কোনও গন্ধ নেই। তবে যদি ভেজাল মেশানো হয়, তবে তাতে রাসায়নিকের তীব্র ঝাঁঝালো গন্ধ থাকতে পারে। তাই কেনার সময় একবার গন্ধ শুঁকে দেখলেই ভেজাল সিঁদুর সহজে চিনে নেওয়া যায় (Safe Sindoor)।

৩. জলে দ্রবীভূত হচ্ছে কি? সিঁদুর সহজে জলে দ্রবীভূত হয়ে যায়। তাই একটি পরীক্ষা করে দেখুন। এক কাপ জলে এক চা চামচ সিঁদুর গুলে দিন। যদি দেখেন সিঁদুরটি সহজে জলে মিশে যাচ্ছে না এবং নীচে তলানি পড়ছে, তবে বুঝবেন সেটি ভেজাল মেশানো সিঁদুর। এমন সিঁদুর ত্বকে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৪. খোলা বাজার থেকে সাবধান: খোলা বাজারে বিক্রি হওয়া বা কম দামের সিঁদুরে ভেজাল মেশানো থাকতে পারে। খালি চোখে সাধারণত সিঁদুর চেনা সম্ভব নয়। তাই ত্বকের সুরক্ষার জন্য সবসময় ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের সিঁদুর ব্যবহার করাই শ্রেয় (Safe Sindoor)।

Related Articles