কলকাতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ২ লক্ষ টাকা ও চাকরি দেওয়ার আশ্বাস

মৃতদের পরিবারের হাতের ২ লক্ষ টাকা তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Truth Of Bengal: সোমবার রাতে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টির জলে জলমগ্ন শহরতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের হাতের ২ লক্ষ টাকা তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি আশ্বাস দিয়ে জানান, যদি সিইএসসি চাকরি না দেয় তাহলে প্রত্যেকটি মৃতের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেবেন।

সোমবারের বৃষ্টির পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন একাধিক মানুষ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশও করেছেন, এমনকি বুধবার দিন তিনি এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এদিন দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধন করতে গিয়ে তিনি ঘোষণা করেন মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা। আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।

তিনি বলেন, “রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মানুষের মৃত্যুর পরিবর্তে কোনও টাকা হয় না, এটা মানবিকতার বিষয়। সিইএসসিকে আমি পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছি তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হবে।” এর সঙ্গে সিইএসসিকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

কলকাতার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনেকটাই এসেছে অধিকাংশ এলাকা জল নেমে গিয়েছে নিচু এলাকার কোথাও কোথাও এখনো জল রয়ে গেছে তবে তার দ্রুত মিটে যাবে। এরপরই কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ডিভিসি, মাইথন, ফারাক্কা ব্যারেজ জল ছেড়ে দেয়। তবে পুরসভা খুব ভাল কাজ করেছে।”

Related Articles