প্রয়াত প্রাক্তন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
তিনি প্রয়াত কিংবদন্তী ফুটবলার প্রয়াত চুনী গোস্বামী ও জার্নেল সিংয়ের সতীর্থ হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন
Truth Of Bengal: শুক্রবার দুপুরে প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় (Mrityunjoy Bandhyapadhay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুঞ্জয়বাবু শতাব্দী প্রাচীন মোহনবাগান দলে যোগদান করেছিলেন পাঁচের দশকের শেষ দিকে। তারপর থেকে টানা ছয়ের দশক পর্যন্ত তিনি খেলেছিলেন সবুজ-মেরুন জার্সি গায়ে। তিনি প্রয়াত কিংবদন্তী ফুটবলার প্রয়াত চুনী গোস্বামী ও জার্নেল সিংয়ের সতীর্থ হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন।
আরও পড়ুনঃ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার পর আবেগঘন বার্তা নীরজের
মৃত্যুঞ্জয়বাবু মোহনবাগানের জার্সি গায়ে ১৯৬৩-৬৫ পর্যন্ত পর পর তিনবার ডুরান্ড কাপ জয় করেছিলেন। এমনকি ১৯৬২ থেকে ৬৫ সাল পর্যন্ত মোহনবাগান যে চারবার কলকাতা লিগ জয় করেছিল তিনি ছিলেন সেই দলের অন্যতম সদস্য। শুধু ক্লাব ফুটবলেই নয়, দেশ ও বাংলার হয়েও মৃত্যুঞ্জয়বাবু প্রতিনিধিত্ব করেছিলেন। দেশের জার্সিতে ১৯৬৪ সালে এশিয়ান কাপে রানার্স হয় ভারত। সেই দলেও তিনি সদস্য ছিলেন। (Mrityunjoy Bandhyapadhay)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
শুক্রবার তাঁর মরদেহ নিয়ে আসা হয় মোহনবাগান তাঁবুতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বাগান কর্তারা। এদিকে মৃত্যুঞ্জয়বাবুর মৃত্যুর খবর ময়দানে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা ময়দান। (Mrityunjoy Bandhyapadhay)






