বিনোদন

এবার ‘কল্কি ২৮৯৮’ ছবির সিকুয়াল থেকে বাদ দীপিকা

বহুদিন ধরেই আলোচনার বিষয় ছিল 'কল্কি ২৮৯৮' ছবির সিকুয়ালে দীপিকাকে দেখা যাবে কিনা, তা নিয়ে।

Truth Of Bengal: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। আরও একটি ছবি থেকে তিনি বাদ পড়লেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পর এবার এবার রণবীর পত্নী বাদ পড়লেন নাগ অশ্বিনের ছবি থাকে। বহুদিন ধরেই আলোচনার বিষয় ছিল ‘কল্কি ২৮৯৮’ ছবির সিকুয়ালে দীপিকাকে দেখা যাবে কিনা, তা নিয়ে। কিন্তু এবার ঘোষণা করে দেওয়া হয় যে তিনি সেই ছবি থেকে বাদ পড়েছেন। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় মন ভেঙেছে তাঁর ফ্যানেদের।(Deepik Padukone)

আরও পড়ুনঃ Rampurhat Incident: স্ত্রী থেকে পরিচারিকা, সবাই শিকার! বিকৃতকামী শিক্ষকের বাড়িতে মিলল সেক্স টয়, হতবাক পুলিশ!

‘কল্কি ২৮৯৮’ সিকুয়েলের দলের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই বিষয়ে জানানো হয়। তাতে লেখা, “বহু আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ‘কল্কি ২৮৯৮’এর দ্বিতীয় ছবিতে থাকছেন না দীপিকা। প্রথম ছবিটা একসাথে কাজ করলেও দ্বিতীয় ছবিতে করা সম্ভব হয়ে উঠছে না। সিকুয়েলে অভিনয়ের জন্য প্রয়োজন দায়বদ্ধতা। আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল দীপিকার (Deepik Padukone) জন্যও।” স্বাভাবিকভাবেই এই পোস্ট জনসম্মুখে আসতে বেশ হতাশ হয়েছেন দীপিকার ভক্তরা। অনেকে কমেন্ট বক্সে তা প্রকাশও করেছেন। যদিও এই পোস্ট থেকে এটা স্পষ্ট যে সময় না দিতে পারার জন্যই দীপিকা বাদ পড়েছেন।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে দীপিকা(Deepik Padukone) কন্যা সন্তানের জন্ম দেন। সম্প্রতি, তাঁর মেয়ে দুয়ার এক বছর পূর্ণ হয়েছে। এই মুহূর্তটি রণবীর পত্নী নিজের মতো করে কাটাতে চান এবং সেই কারণেই এর আগে তিনি বাদ পড়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে। যখন গোটা ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন দীপিকা আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির ছবিতে অভিনয় করার কথা জানিয়েছিলেন।