আন্তর্জাতিকদেশ

Indian Citizens: ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে যোগদানের খবর, সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক

বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, সম্প্রতি আমরা জানতে পেয়েছি, ভারতীয় নাগরিকদের রুশ সেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Truth of Bengal: রাশিয়ায় কাজে যাওয়া কিছু ভারতীয় নাগরিকের রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই  নড়েচড়ে বসেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সেনায় যোগদানের প্রস্তাবে রাজি না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এই নিয়ে রুশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে (Indian Citizens)।

আরও পড়ুনঃ Charlie Kirk: প্রকাশ্যে গুলি করে হত্যা ট্রাম্প-ঘনিষ্ঠ চার্লিকে, বড় হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, সম্প্রতি আমরা জানতে পেয়েছি, ভারতীয় নাগরিকদের রুশ সেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। গত এক বছরে বহুবার আমরা ভারতীয়দের এই ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছি। তিনি আরও জানান, নয়াদিল্লি এবং মস্কো উভয় জায়গায় আমরা রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তাদের জানিয়েছি, এই ধরনের ব্যবস্থা বন্ধ করতে হবে এবং ভারতীয় নাগরিকদের মুক্তি দিতে হবে।কিছুদিন আগেই সামনে আসে  দুই ভারতীয় নির্মাণশ্রমিক কাজের জন্য রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু নির্মাণ সংস্থায় কাজ দেওয়ার বদলে তাঁদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনার অগ্রভাগে পাঠানো হয়। তাঁরা দাবি করেন, তাঁদের মতো আরও ১৩ জন ভারতীয় রুশ সেনায় যোগ দিয়ে যুদ্ধ করছেন। এরপরেই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক (Indian Citizens)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উল্লেখ্য, রাশিয়া ভারতের ঐতিহাসিক মিত্র। যদিও রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তেল আমদানির ক্ষেত্রে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্র। তবুও ভারত মস্কো থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। সম্প্রতি চিনে এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠতা বহুবার আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটে ভারত সরকারের সতর্কবার্তা এবং রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বর্তমান পরিস্থিতিতে বিদেশে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে তাঁদের দূরে রাখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে (Indian Citizens)।

Related Articles