Samson’s Spot: অনুশীলনে সঞ্জুর চেয়ে বেশি গুরুত্ব জিতেশকে, দেওয়া হতে পারে প্রথম ম্যাচে সুযোগ
জানা গিয়েছে, দুবাইতে টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাক্টিস সেশনে হেড কোচ গৌতম গম্ভীরের নজরদারিতে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন জিতেেশ।
Truth Of Bengal: শুভমান গিলের টি-২০ ফরম্যাটে কামব্যাক করার পর থেকেই প্রশ্নের মুখে সঞ্জু স্যামসনের প্লেইং একাদশে জায়গা। কত নম্বরে তাঁকে ব্যাট করতে পাঠানো যেতে পারে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এরই মাঝে প্র্যাক্টিস সেশন থেকে ইঙ্গিত মিলছে তাঁর পরিবর্তে জিতেশ শর্মাকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়ার। তাঁকেই হয়তো প্রথম ম্যাচে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।(Samson’s Spot)
আরও পড়ুনঃ SSC পরীক্ষাতে পেন বিতর্ক! কী বলছেন পরীক্ষার্থীরা?
জানা গিয়েছে, দুবাইতে টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাক্টিস সেশনে হেড কোচ গৌতম গম্ভীরের নজরদারিতে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন জিতেেশ। শুধু তাই নয়, ইএসপিএনক্রিকইনফো অনুযায়ী, শুরুতে শুধু থ্রোডাউনের মুখোমুখি হয়েছিলেন সঞ্জু। পরে অংশ নিয়েছিলেন নেট সেশনে। এই দৃশ্য দেখে মনে করা হচ্ছে যে টুর্নামেন্টে প্রথম ম্যাচে জিতেশ শর্মাকে হয়তো পরীক্ষা করে দেখা হবে।(Samson’s Spot)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, সাম্প্রতিককালে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বেশ ভালই ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে তাঁর ও অভিষেক শর্মার ওপেনিং জুটি দুর্দান্ত ফল দিয়েছে টিম ইন্ডিয়াকে টি-২০ ক্রিকেটে। সেই কথা মাথায় রেখেই প্রাক্তন তারকারা মনে করছেন যে তাঁকে বেশি গুরুত্ব দেওয়া উচিত জিতেশের চেয়ে। এছাড়া, কেরালা ক্রিকেট লিগেও একের পর এক অসাধারণ ইনিংস খেলেছিলেন সঞ্জু।(Samson’s Spot)
উল্লেখ্য, ২০ ওভারের ক্রিকেটে সঞ্জু স্যামসনের অভিষেক ঘটে ২০১৫ সালে। তিনি নিজের প্রথম সাফল্য পান এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করে। এরপর কয়েকটি ম্যাচে তাঁর ব্যাট তেমন কথা বলেনি। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি অসাধারণ ইনিংস খেলেছেন। এই পর্যন্ত টি২০তে তাঁর ঝুলিতে রয়েছে মোট তিনটি শতরান এবং দুটি অর্ধশতরান।


