Truth Of Bengal: বিজেপিকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। (Mamata Banerjee) বৃহস্পতিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়কদের গোলমালের মুখে পড়েন তিনি। সেই বিশৃঙ্খলার মাঝেই মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন বিজেপির।
আরও পড়ুনঃ Bardwan: মায়ের পুজো করবেন মেয়েরা, বর্ধমানে দুর্গাপূজো শিখছেন ২৫৪ জন গৃহবধূ ও ছাত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যারা স্লোগান দিচ্ছেন তাঁরাও তৃণমূল করতেন। ইডি সিবিআই থেকে বাঁচতে, টাকা বাঁচাতে বিজেপিতে গিয়েছেন। ’’(Mamata Banerjee)
তিনি এদিন শুরুতে বলেন, “আমি আমাদের বিধায়কদের শান্ত থাকতে বলেছি। শান্তি বজায় রাখা দু’পক্ষের দায়িত্ব। কিন্তু বিজেপি গদি চোর, ভোট চোর, বাংলা-বিরোধী ও অত্যাচারী দল। বিজেপি দেশের লজ্জা। বাংলার মানুষ এঁদের আর বিধানসভায় দেখতে চাইবে না।”(Mamata Banerjee)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অধিবেশনের উত্তপ্ত পরিস্থিতিতে নিজে ওয়েলে নেমে তৃণমূল বিধায়কদের শান্ত থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোলমালের মধ্যেই বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকেন তিনি।






