রাজ্যের খবর

Ghatal: দেবের ঘাঁটিতে শক্তি বাড়ালো তৃণমূল, বিজেপিতে ভাঙন

এখন থেকেই কমবেশি প্রচার চালু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই।

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই সংগঠন আরও মজবুত করার কাজে নেমেছে শাসক থেকে বিরোধী, সকল রাজনৈতিক দল। বলা ভালো, এখন থেকেই শুরু হয়েছে জোরদার পরিকল্পনা। এরই মাঝে ঘাসফুল শিবিরে এলো খুশির খবর। দলের তারকা সাংসদ দেবের, ওরফে দীপক অধিকারী, গড় ঘাটালে ভাঙ্গন ধরল বিজেপিতে। অন্যদিকে, শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের।(Ghatal)

আরও পড়ুনঃ Galaxy Book: স্যামসাংয়ের সবচেয়ে সস্তা AI ল্যাপটপ, Galaxy Book 5 এল ভারতে

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই কমবেশি প্রচার চালু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই। ইতিমধ্যেই রাজ্যে এসে বঙ্গ বিজেপির হয়ে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি, একাধিক ইস্যুতে তারা সরবও হয়েছে।(Ghatal)

এরই মাঝে ঘাটালে শক্তি হারালো বিজেপি। হরিদাসপুরের বিজেপির বুথ সভাপতি ও গেরুয়া শিবিরের একাধিক কর্মী যোগ দিল তৃণমূলে। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অজবনগর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে সবচেয়ে বড় বিষয়, এই যোগদান তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাটের এক ঘনিষ্ঠও।(Ghatal)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই প্রসঙ্গে দিলীপ মাঝি বলেন, “আমাদের আসল লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনে যিনি তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াবেন, তাঁকে জেতানো।” যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে অনিচ্ছুক বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি দাবি করেন যে এটি ঘাসফুল শিবিরের একটি নাটক এবং নিজেদের দলের নেতাদেরই দলে যোগদান করিয়ে হাওয়া গরম করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ শক্তিশালী হয়েছি ঘাটালে। ধীরে ধীরে বিজেপিতে যোগদান করছে তৃণমূলের নেতা বা পঞ্চায়েত। আমরা এখানে এত শক্তিশালী যে তৃণমূলের ভয় লাগছে।”

Related Articles