Leopard Attack: ডুয়ার্সে ফের লেপার্ডের আতঙ্ক, চা বাগানের শ্রমিক মহল্লায় হানা
A leopard entered a workers’ colony in Duars’ Kilkot Tea Garden, Jalpaiguri, killing a goat and sparking panic. Locals demand forest officials set up cages as leopard sightings continue in the tea garden area.
Truth Of Bengal: জলপাইগুড়ি: ডুয়ার্সের চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন লেপার্ডের আনাগোনা অব্যাহত। যারফলে আতঙ্কিত এলাকাবাসী। রবিবার রাতেও ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইন শ্রমিক মহল্লায় একটি বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল লেপার্ড(Leopard Attack)। যদিও ওই সময় বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছাগলটিকে রেখে পালিয়ে যায় লেপার্ডটি। জানা গেছে, রবিবার রাতে বাগানের ৫ নম্বর লাইনের বাসু ওরাওঁ এর বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি লেপার্ড।
[আরও পড়ুন: DA Hearing: সরকারি কর্মীদের ডিএ মামলা ফের স্থগিত, অনিশ্চয়তায় রাজ্য সরকারি কর্মীরা]
এরপর ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙ্গে লেপার্ডটি একটি ছাগলকে ধরে ফেলে। ছাগলের চিৎকার শুনে বাড়ির সদস্যরা টের পেয়ে বাইরে বেড়িয়ে আসে। তারা দেখে লেপার্ডটি একটি ছাগলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে(Leopard Attack)। ওই সময় তারা চিৎকার করলে লেপার্ডটি ছাগলটিকে রেখে পালিয়ে যায়। যদিও ওই ছাগলটি মারা যায়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মাঝেমধ্যেই লেপার্ড খাদ্যের সন্ধানে চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে(Leopard Attack)। লেপার্ড ধরতে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।উল্লেখ্য এর আগে কিলকোট চা বাগানে বনদপ্তরের পাতানো খাঁচায় একাধিক লেপার্ড খাঁচাবন্দিও হয়েছে।






