কলকাতারাজ্যের খবর

তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ! জারি সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

এর প্রভাবে ফের সক্রিয় হতে পারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

Truth Of Bengal: টানা ঝড়বৃষ্টির পর আপাতত দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা কিছুটা কমেছে। তবে দীর্ঘস্থায়ী নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে (Weather Alert)। এর প্রভাবে ফের সক্রিয় হতে পারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

[আরও পড়ুন: আকাশবাণী: ভুলে যাওয়া এক শতাব্দীপ্রাচীন বন্ধুর গল্প-কথা]

মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী হয়ে দিঘা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৮ অগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

FB POST: https://www.facebook.com/share/v/1CbdxpyFFg/

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বুধবার ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাবে (Weather Alert)। ওই দিন কলকাতাসহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭–১১ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে (Weather Alert)। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জন্য বিশেষ সতর্কতা নেই, তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।

[আরও পড়ুন: বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা, কী বলছে আজকের রাশিফল?]

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম)। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম।

Related Articles