Water Poisoning: জলবাহিত রোগ নাকি বিষক্রিয়া? একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু
Water Poisoning disaster shocks Malda— mum, daughter (10), and grandmother die overnight after drinking suspected contaminated well water.
Truth Of Bengal: মালদা: বিষ জল খেয়ে রাতের মধ্যেই মৃত্যু একই পরিবারের তিন সদস্যের। কয়েক ঘণ্টার মধ্যে পরিবারের তিন সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন আত্মীয়রা। মৃতদের মধ্যে একজনের বয়স ১০(Water Poisoning)। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চকবাহাদুরপুর এলাকায়। মৃতের পরিবারের লোকের অভিযোগ, বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা। নয়জনের মধ্যে বাকি ছয়জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারা সকলেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে। বাকি তিনজনের র্মমান্তিক মৃত্যু ঘটে।
[আরও পড়ুনঃ KMC Jobs: লিখতে, পড়তে জানলেই কলকাতা পুর নিগমে চাকরি, শূন্যপদ ৭০০’র বেশি]
পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম বুল্টি মন্ডল (৩৫) । তার মেয়ে পিউ মন্ডল (১০) এবং শাশুড়ি পুষ্প মন্ডল (৬৫)। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়(Water Poisoning)। একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন মৃতদের বাড়িতে তদন্তে পৌঁছায়। পরিবারের বাকি সদস্যরা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না কেউই। বাড়ির খাবার ও প্রশাসনের তরফে টিউবওয়েলের জল পরীক্ষা করা হবে(Water Poisoning)। জলবাহিত রোগ ছড়াচ্ছে কি না, তা ও দেখা হবে। কিন্তু কী করে এতবড় মৃত্যু, তা নিয়ে শুরু নিয়ে শুরু তীব্র রাজনৈতিক বিতর্ক।






