রাজ্যের খবর

Ethnic Census: গয়ার সভা থেকে জাতিগত জনসংখ্যা গণনা শুরু করার প্রতিশ্রুতি মোদির

Ethnic Census looms in Bihar as PM Modi vows to arrest “infiltrators,” launch demographic review, and clamp down on illegal migration amid election fervor.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বিহারে দাঁড়িয়ে বড় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Ethnic Census)। গয়ার সভা থেকে তিনি পরিষ্কার করে দেন যে শীঘ্রই বিজেপ তরফ থেকে পা বাড়ানো হবে জাতিগত জনসংখ্যা গণনার দিকে। শুধু তাই নয়, অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারী নিয়েও বড় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর সাফ বক্তব্য, অনুপ্রবেশকারীদের তিনি দেশবাসীর অধিকার লুটতে দেবেন না। পাশাপাশি, একহাত নেন কংগ্রেস ও আরজেডিকেও।

[আরও পড়ুনঃ Water Poisoning: জলবাহিত রোগ নাকি বিষক্রিয়া? একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু]

এগিয়ে আসছে বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। দামামা বাজতেই ময়দানে নেমে পড়েছিল শাসক থেকে বিরোধী, সকল দলগুলোই। জোরকদমে চালানো হচ্ছে প্রচার(Ethnic Census)। মিছিল ও জনসভার পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়েছে দলগুলি। যদিও এর মাঝে বিহারের রাজনীতিতে তোলপাড় চলছে এসআইআর ইস্যুতে। এই বিষয়ে ইতিমধ্যেই একাধিকবার সুর চড়ানো এগিয়েছে। এবার ‘ভোটার অধিকার যাত্রা’য় নেমেছে কংগ্রেস ও আরজেডি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই পরিস্থিতিতে শুক্রবার গয়ায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা এসে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর বার্তা শুনতে। বলা ভালো, ভির একেবারে উপচে পড়ছিল তাঁকে দেখতে(Ethnic Census)। সভা থেকে বেশ কিছু বিষয় বক্তব্য রাখেন মোদি, যার মধ্যে অন্যতম অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারী। তা নিয়ে তিনি বড়সড় হুংকার দেন এবং জানান সরকার কি করবে।

মোদি বলেন, “শীঘ্রই আমরা পা বাড়াবো জাতিগত জনসংখ্যা গণনার দিকে। অনুপ্রবেশকারীদের আমাদের দেশের মানুষদের ন্যায্য অধিকার লুটে নিতে দেব না। অবৈধ অনুপ্রবেশকারীদের বাস করতে দেব না ভারতে। জমি দখল করতে দেব না ওদের। আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। চিহ্নিত করুন সেই দলগুলিকে যারা অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে। ভোটব্যাঙ্ক বাড়াতে সবকিছু করতে পারে কংগ্রেস-আরজেডি।”

Related Articles