Neighborhood Solutions: বোলকুন্ডা কমিউনিটি হলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি
MLA Bidhan Upadhyay pledges ₹10 lakh per booth for local development based on residents’ needs.
Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, আসানসোল: সালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বোলকুন্ডা কমিউনিটি হলে ১২৮ ও ১২৯ বুথের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়(Neighborhood Solutions)। তার সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।
[আরও পড়ুনঃ Paray Samadhan: মিড ডে মিলের শেড চাই! ‘পাড়ায় সমাধান’ মঞ্চে অভাবনীয় আবেদন এক পঞ্চম শ্রেণির ছাত্রের]
এদিন বুথের বুথের সমস্যার কথা শুনেন সমাধানের আশ্বাসও দেন বিধায়ক বিধান উপাধ্যায়(Neighborhood Solutions)। তিনি বলেন বুথ ভিত্তিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে ১০লক্ষ টাকা বরাদ্দ করেছেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
যেখানে এলাকার ছোট ছোট উন্নয়ন মূলক কাজ গুলি করা হবে।যেটা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষ ঠিক করবে তাদের পাড়ায় তারা কি উন্নয়ন চাই।



