রাজ্যের খবর

Nadia: কেরলে সোনা ও ব্রোঞ্জ জয়! যোগাসনে নজরকাড়া সাফল্য ছোট্ট শ্রীতমার

ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীতমা বিশ্বাস।

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া:  নদিয়া (Nadia) কৃষ্ণনগরে নতুন পালক জুড়লো। ছোট্টো মেয়ে শ্রীতমা বিশ্বাস যোগাসন প্রতিযোগীতায় কেরল থেকে সোনা ও ব্রোঞ্জ ছিনিয়ে আনল। ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীতমা বিশ্বাস। এরপর দীর্ঘদিনের অবসান কাটিয়ে ছিনিয়ে নিয়ে আসলো জয়।

[আরও পড়ুনঃ NH-10: পর্যটকদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত, ফের বন্ধ করে দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক]

নদিয়ার কৃষ্ণনগরের চাষা পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাসের কন্যা শ্রীতমা বিশ্বাস কৃষ্ণনগর আস্থা যোগ সেন্টারে যোগাসনের প্রশিক্ষণ নেয়। এরপর থেকেই রাজ্য সহ জেলার বিভিন্ন জায়গায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে নিয়ে আসে একাধিকবার। গত ১৩ ই আগস্ট বুধবার কেরলের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগা প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় ১৪ই আগস্ট বৃহস্পতিবার।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রতিযোগিতায় নদিয়া(Nadia) জেলার মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেকেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু শ্রীতমা জুনিয়র বিভাগে ট্রেডিশনাল প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ ছিনিয়ে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই শ্রীতমার এই সাফল্যে অত্যন্ত খুশি তার পরিবার। ছোট্ট শ্রীতমা চতুর্থ শ্রেণীর ছাত্রী। পরিবারের কথায়, প্রতিদিন সময় করে যোগ আসন অভ্যাস করতো শ্রীতমা। তার বড় হয়ে একটাই স্বপ্ন ছিল যে, একদিন সে সাফল্যের দোর গোড়াই পৌঁছাবে। আজ পূরণ হল সেই স্বপ্ন।

নদিয়ার (Nadia) কৃষ্ণনগর এক অন্যতম প্রাচীন শহর, যার নৈপথে রয়েছে একাধিক ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড় সহ জগদ্ধাত্রী পুজোর ইতিহাস রয়েছে। কৃষ্ণনগরের ঘুর্নির মৃৎশিল্পের শিল্পোত্তর নাম রয়েছে জগৎজুড়ে। এছাড়াও সরপুরিয়া সরভাজা একমাত্র পাওয়া যায় এই কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের ছোট্ট শ্রীতমার সাফল্যে খশি পরিবার ও এলাকাবাসী।

Related Articles