কলকাতাদেশ

Election Commission: নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি রাজ্যের- তাতে কি লেখা?

রাজ্য সরকার পাল্টা চিঠি দিল নির্বাচন কমিশন কে। অন্তর্বর্তীকালীন তদন্ত শুরু করা হয়েছে বলে চিঠিতে জানানো হল

জয় চক্রবর্তী: ভোটার তালিকায় কারচুপির অভিযোগে কয়েকজন রাজ্য সরকারি অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগস্ট মাসের ১১ তারিখ বিকেল তিনটের মধ্যে পদক্ষেপ গ্রহণের রিপোর্ট রাজ্য সরকারের পক্ষ থেকে যাওয়া হয়েছিল। এবার রাজ্য সরকার পাল্টা চিঠি দিল নির্বাচন কমিশন কে। অন্তর্বর্তীকালীন তদন্ত শুরু করা হয়েছে বলে চিঠিতে জানানো হল ( Election Commission)।

আরও পড়ুন: Union Bank: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২৫০’এর বেশি শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

দুই ডব্লুবিসিএস অফিসার তথা ই আর ও দের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিলনা রাজ্য সরকার। ‌এই দুজন হলেন, দেবোত্তম দত্ত চৌধুরী এবং বিপ্লব সরকার। যথাক্রমে বারুইপুর এবং ময়না বিধানসভা ইআরও ছিলেন। মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। বাকি দুজনের ক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। বাকি দুজন ভোটের কোন কাজ করতে পারবেন না এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই মর্মে পাল্টা চিঠি নির্বাচন কমিশনকে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে ( Election Commission)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles