কলকাতা

Chandni Chowk Metro: চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে ভ্যান রিকশা থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

সাতসকালে এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

Truth of Bengal: বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনা শহর কলকাতায়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি ভ্যান-রিকশা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে বউবাজার থানার পুলিশ।সাতসকালে এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ভ্যান-রিকশার মধ্যে এক ব্যক্তি নিথর হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে (Chandni Chowk Metro)।

আরও পড়ুনঃ Tree Planting: উত্তরপাড়া অনুভূতি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে আরো একটি পদক্ষেপ

বউবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তি সম্ভবত ওই ভ্যান-রিকশার চালক।প্রাথমিকভাবে অসুস্থতার কারণে মৃত্যু বলে অনুমান, যদিও নির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ভ্যানের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, দুই দিন আগেই দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় ৬৮ বছরের এক প্রবীণের আত্মহত্যা ঘিরে আলোড়ন সৃষ্টি হয়। মৃতের নাম দিলীপ কুমার সাহা। তিনি ঢাকুরিয়ার একটি স্কুলে কর্মচারী হিসেবে কাজ করতেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য (Chandni Chowk Metro)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles