জয় চক্রবর্তীঃ দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-র জলছাড়ার পদ্ধতি নিয়ে ফের চরম অসন্তোষ প্রকাশ করল রাজ্য প্রশাসন। লাগাতার বর্ষণের ফলে যখন দামোদরের নিচু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে, তখন সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই জল ছাড়ছে ডিভিসি — এমনই অভিযোগ তুলে ফের একবার ‘প্রতিবাদ চিঠি’ পাঠানো হয়েছে ডিভিসি কর্তৃপক্ষকে।নবান্নের নির্দেশে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, দামোদরের নিচু অঞ্চল ইতিমধ্যেই প্লাবিত (Damodar Flood Alert)।
আরও পড়ুন: UPI Rules: ১ আগস্ট থেকে UPI-তে নতুন নিয়ম, আসছে একাধিক বদল
এর মধ্যে পরিকল্পনাহীন জলছাড়া রাজ্যের একাধিক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। আগামী ৩-৪ দিনে ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চিঠিতে উল্লেখ, যদি এমন পরিস্থিতিতে পরিকল্পনা না করে জল ছাড়া হয়, তাহলে বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় ভয়াবহ প্রভাব পড়তে পারে। তাই রাজ্যের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, জলছাড়ার আগে যেন ডিভিসি রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা করে (Damodar Flood Alert)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






