Bengal Deprivation: ১০০ দিনের কাজ থেকে পানীয় জল: “বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্র,” তোপ মমতার
ডবল ইঞ্জিনের রাজ্যে দুর্নীতি বাড়লেও কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের।আর বাংলার প্রতি বঞ্চনার রাজনীতি চলছে লাগাতার।
Truth of Bengal: দেশের সরকার,বাংলার প্রতি ইর্ষাপরায়ণ।রাজধর্ম মেনে সব রাজ্যের উন্নতিতে সমান অর্থ বন্টন করা দরকার।কিন্তু বাংলা ১০০দিনের কাজ,পানীয় জল প্রকল্পে প্রথম হওয়ায় বিজেপি সরকার হিংসার রাজনীতি করছে।গ্রামীন রাস্তা প্রকল্পে ৫বছর সেরা হয় বাংলা। ইলামবাজারের পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে আরও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডবল ইঞ্জিনের রাজ্যে দুর্নীতি বাড়লেও কোনও ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের।আর বাংলার প্রতি বঞ্চনার রাজনীতি চলছে লাগাতার।কেন্দ্র কথা দিলেও কাজ করছে না,বাংলার সরকার কথা দিয়ে কথা রাখে (Bengal Deprivation)।
আরও পড়ুন: Green Festival: সবুজ স্বপ্ন উৎসব, পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ জঙ্গলমহলে
৪৫ লক্ষ মাটির বাড়ি তৈরি করেছে রাজ্য, আরও ২৮লক্ষ পাকা বাড়ি তৈরি করা হচ্ছে। ৭৭লক্ষ জবকার্ড হোল্ডারকে কর্মশ্রী প্রকল্পে কাজ দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। কেন্দ্র টাকা দিচ্ছে না ঘরে ঘরে জল পৌঁছাতে। ৯০শতাংশ টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ-রাজস্থানে বড় বড় চোর বসে রয়েছে তাও টাকা মিলছে। পানীয় জল প্রকল্পে একশদিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।টাকা চাইতে যাওয়ায় দিল্লিতে পুলিশ হেনস্থা করে (Bengal Deprivation)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে বোলপুর যাওয়া এবার আরও সহজ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের জয়দেবের এবং পশ্চিম বর্ধমানের বিদবিহারের অজয় নদের উপর গড়ে উঠেছে স্থায়ী সেতু। ১৩৮ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে এই সেতু নির্মাণ হল। নাম দেওয়া হল জয়দেব সেতু। সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ। পণ্য পরিবহণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরও নিবিড় হবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন,পরিযায়ী শ্রমিকদের বাংলায় কাজ দেওয়া হবে।মোদির গ্যারান্টি কাজ না দিলেও বাংলার গ্যারান্টি বজায় থাকবে কর্মশ্রী প্রকল্পে (Bengal Deprivation)।






