Hindustan Motors: রাজ্য সরকারের থেকে প্রাপ্ত ৪০ একর জমিতে কারখানা তৈরির ভূমি পুজো করল টিটাগর ওয়াগান
২০১৪ সালে বন্ধ হয়েছিল হিন্দুস্তান মোটর কারখানা । ইতিমধ্যেই কারখানা সমস্ত যন্ত্রপাতি এবং সেড বিক্রি হয়ে গেছে।
রাকেশ চক্রবর্তী, হুগলি: কয়েকদিন আগে বন্ধ হিন্দুস্তান মোটর কারখানার ৪০ একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার।এবার অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসকের সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অধিগৃহীত জমিতে রাজ্য সরকারের অধিগ্রহনের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল গতকাল । ২০১৪ সালে বন্ধ হয়েছিল হিন্দুস্তান মোটর কারখানা । ইতিমধ্যেই কারখানা সমস্ত যন্ত্রপাতি এবং সেড বিক্রি হয়ে গেছে। রাজ্য সরকারের অধিগ্রহণের পরবর্তী সময়ে ইতিমধ্যে ৪০ একর জমি টিটাগর ওয়াগান কারখানাকে দিয়েছে (Hindustan Motors)।
আরও পড়ুন: Bihar Politics: “তেজস্বীকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে” ভোটমুখী বিহারে বিস্ফোরক রাবড়ি
যেখানে আগামী দিন তৈরি হবে মেট্রো রেলের কোচ ও ইএমইউ এসি কোচ । বাকি অধিকৃত জমিতে ও নতুন করে শিল্প সম্ভাবনা রয়েছে। এশিয়ার প্রথম মোটর গাড়ি কারখানা ছিল হিন্দুস্থান মোটর।যেখান থেকে অ্যাম্বাসাডার গাড়ি তৈরী হত।যে গাড়ি নেতা মন্ত্রী থেকে আমলা সবার পছন্দের গাড়ি ছিল এক সময়ে।কালের নিয়মে সেই গাড়ির চাহিদা কমতে থাকে।তার জায়গা নেয় নানা মডলের আধুনিক সব গাড়ি।ধুঁকতে ধুঁকতে রুগ্ন হয়ে এক সময় ঝাঁপ বন্ধ হয়ে যায় হিন্দুস্থান মোটরের।সেই কারখানার জমি রাজ্য ফিরিয়ে নিয়ে শিল্পের জন্য লিজ দিয়েছে টিটাগড় ওয়াগনকে (Hindustan Motors)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
সেখানেই কারখানার সেট তৈরির কাজ শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভূমি পুজো করল টিটাগর ওয়াগান কর্তৃপক্ষ । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প উন্নয়নের যে উদ্যোগ রাজ্যজুড়ে শুরু হয়েছে তাতে হিন্দুস্তান মোটরের বন্ধ কারখানার জমি অধিগ্রহণ এবং টিটাগর ওয়াগানকে ৪০ একর জমি লিজ দেওয়া এবং বাকি জমিতেও অন্যান্য শিল্প স্থাপন হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে বেশ কিছু কর্মসংস্থানের আশা দেখছে হুগলি র মানুষজন (Hindustan Motors)।






