রাজ্যের খবর

Birbhum: দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত বীরভূম, পুজোর প্রস্তুতি তুঙ্গে

মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সন্মোহনী মন্ত্র উচ্চারণ উত্সবপ্রেমীদের মনে খুশি বয়ে আনে।

Truth Of Bengal: পার্থ দাস, বীড়ভূমঃ বাঙালির বড় আবেগে দুর্গাপুজো। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের গৌরবের জায়গায় বাংলার গর্বের পুজো এখন বিশ্বকে আলোড়িত করে। আনন্দ-আবেগের সেই পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। ভোরের শিশির ভেজা ঘাসে সাদা-কমলা শিউলি জানান দিচ্ছে শরৎ এসেছে, আভাস মিলছে উমার মর্ত্যে আগমন, সময়ের অপেক্ষা। ঢাকের কাঠি জানান দিচ্ছে উল্লাসের হিল্লোল আকাশে বাতাসে। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সন্মোহনী মন্ত্র উচ্চারণ উত্সবপ্রেমীদের মনে খুশি বয়ে আনে। বাজলো রে আলোর বেণু,মাতলো রে ভুবন…পিতৃপক্ষের অবসানের পর মাতৃপক্ষের পুণ্যক্ষণে দেবী বন্দনার এই সুর শুনে আমরা মোহিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। (Birbhum)

আরও পড়ুনঃ US School Shooting: আমেরিকার স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত ২ শিশু

পুজোর কাউন্ডডাউন শুরু হতেই কারিগররা সর্বস্ব উজাড় করে উমার রূপমাধুর্য ফুটিয়ে তুলতে চান। শিল্পীদের সেই  কাজে বাদ সাধছে আবহাওয়ার খামখেয়ালিপনা। ভিজে রসালো মাটি শুকোতে দেরি দেওয়ায় প্রতিমার ফাইনাল টাচ দেওয়াও বিলম্বিত হবে,এমনটাই মনে করছেন শিল্পীও কারিগররা। বীরভূমের সিউড়ির কারিগরদের সৃষ্টির আঁতুরঘরে পৌঁছে যায় বাংলা জাগোর ক্যামেরা।(Birbhum)

বীরভূম (Birbhum) জেলার শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি  করা হচ্ছে দিনরাত এক করে। ছোট থেকে বড়, সব ধরণের প্রতিমা বরাত দিয়েছে পুজো আয়োজকরা।বরাত মতো প্রতিমা তুলে দেওয়া তাঁদের কাছে বড় স্নায়পর চাপ বাড়িয়েছে।এরমধ্যে মাটির দাম বেড়ে গেছে।রকমারি রং-এর বাহারে মাকে বিশ্বরূপা করে তুলতে কারুকাজেও জোর দিচ্ছেন তাঁরা। উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে,তবুও শিল্পকর্মে কোনও খামতি রাখতে নারাজ শিল্পীসমাজ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজা মন্ডপ গুলির অনুদান বাড়ালেও পুজো উদ্যোক্তারা প্রতিমার দর বেশি দিতে চাইছে না। এমনটাই জানিয়েছেন অনেকে।তবু শিল্পের জাদুতে জগত্জননীকে অপূর্ব সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছেন কারিগররা।

 

Related Articles