Air India: ফের বিপাকে এয়ার ইন্ডিয়া, অবতরণের পরই বিমানে আগুন
An Air India flight AI 315 caught fire after landing at Delhi Airport, causing panic among passengers.
Truth Of Bengal: আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India)। সোমবার বিকেলে কলকাতায় আসার পথে দিল্লি বিমানবন্দরের রানওয়েতে উড়ানের সময় ধরা পড়েছিল কারিগরি সমস্যা। যার জেরে একেবারে শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল যাত্রা। মঙ্গলবার সেই দিল্লি বিমানবন্দরেই অবতরণের কিছু পরে আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৩১৫-য়।
[আরও পড়ুন: Nabanna: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন UNICEF-এর প্রতিনিধি]
ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে ঘন সাদা ধোঁয়ায় বিমানটির সামনের অংশ ঢেকে গিয়েছে। বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় ফের আতঙ্ক ছড়ায় বিমানযাত্রীদের মধ্যে। এয়ার ইন্ডিয়ার বিমানেই কেন বার বার বিপত্তি? এক মুখপাত্র জানিয়েছেন, উড়ানটি হংকং থেকে দিল্লিতে উড়ে এসেছিল। অবতরণের কিছুক্ষণ পরেই একটি অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন ধরে যায় (Air India)।
FB POST: https://www.facebook.com/share/p/1Bpn1iQ3wr/
সেই সময়ে বিমানটি থেকে নামছিলেন যাত্রীরা। তবে সকল যাত্রীই নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। ক্রু সদস্যরাও সকলে নিরাপদে আছেন বলে জানা গিয়েছে বিমানসংস্থা সূত্রে। এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আগুনের কারণে বিমানটির বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আরও তদন্তের জন্য বিমানটিকে আপাতত গ্রাউন্ডেড করা হয়েছে। এই ঘটনার কথা জানানো হয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ-কে (Air India)।






