ফিচার

HMD T21 Tablet: ১৮ দিন চার্জ ছাড়াই চলবে! বাজারে এল HMD T21 ট্যাবলেট

যাবে বড়ো ডিসপ্লে, Unisoc T612 প্রসেসর, ৮,২০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল রিয়ার ও সেলফি ক্যামেরা।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আসল HMD T21 ট্যাবলেট। HMD T21‌ ট্যাবে পাওয়া যাবে বড়ো ডিসপ্লে, Unisoc T612 প্রসেসর, ৮,২০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল রিয়ার ও সেলফি ক্যামেরা। ট্যাবলেটটি ফুল চার্জে ১৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইমে চলতে পারে। এইচএমডি টি২১ ট্যাবলেটের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা। আপাতত ট্যাবটি ব্ল্যাক স্টিল রঙে সরাসরি HMD-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে (HMD T21 Tablet)।

আরও পড়ুন: Jhargram: ভয়াবহ ভাঙনে বিপন্ন ২৫০ পরিবার, মালিঞ্চায় আতঙ্কের ছায়া

পাওয়ার ব্যাকআপের জন্য HMD T21‌ ট্যাবে রয়েছে ৮,২০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ডুয়েল স্পিকার, দুটি মাইক্রোফোন, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, FM রেডিও আর OZO স্প্যাটিয়াল অডিও প্লেব্যাক এবং রেকর্ডিং সাপোর্ট রয়েছে। এইচএমডি টি২১ ট্যাবলেটে আছে ১০.৩৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ট্যাবটি দেখতে স্লিম, মাত্র ৭.৫ মিমি পুরু এবং ওজন ৪৬৭ গ্রাম। এতে Unisoc T612 প্রসেসর‌ ব্যবহার করা হয়েছে (HMD T21 Tablet)।

Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এরসঙ্গে আছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য HMD T21‌ ট্যাবে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে আছে ৪জি সাপোর্ট, ভয়েজ কল এবং SMS করার সুবিধা, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং জিপিএস সাপোর্টও (HMD T21 Tablet)।

Related Articles