Railway Security: যাত্রী সুরক্ষায় রেলের বড় পদক্ষেপ, এবার অসংরিক্ষত কোচের যাত্রীদের জন্যও নতুন নিয়ম
Indian Railways announces major reforms to boost railway security by installing CCTV cameras.
Truth Of Bengal: ভারতীয় রেল যাত্রী নিরাপত্তা ও টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে দুটি বড় সিদ্ধান্ত (Railway Security)। জানানো হয়েছে, সমস্ত রেল কোচ ও ইঞ্জিনে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয় সেই সঙ্গে তৎকাল টিকিট বুকিংয়ে আধার ওটিপি বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি অসংরিক্ষত কোচের যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে।
[আরও পড়ুন: West Indies: মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ! অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হোয়াইটওয়াশ]
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে দেশের প্রায় ৭৪ হাজার রেল কোচ এবং ১৫ হাজার ইঞ্জিনে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রতিটি ইঞ্জিনে মোট ৬টি ক্যামেরা থাকবে, যা উচ্চ গতি ও কম আলোতেও কার্যকরভাবে ভিডিও ধারণ করতে পারবে। ক্যামেরাগুলোর সাথে মাইক্রোফোনও সংযুক্ত থাকবে। তবে যাত্রীদের গোপনীয়তা যাতে বজায় থাকে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
রেল মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুলাই ২০২৫ থেকে IRCTC-এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে হলে ব্যবহারকারীদের আধার নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো টিকিট কেনাবেচায় স্বচ্ছতা আনা এবং দালালদের প্রভাব কমানো (Railway Security)।
অসংরিক্ষত টিকিট বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে রেলওয়ে পরীক্ষামূলকভাবে একটি নতুন সফটওয়্যার চালু করেছে, যা পরবর্তী তিন ঘণ্টার মধ্যে ছাড়ার কথা থাকা ট্রেনগুলোর টিকিট সংখ্যা গণনা করে। এই প্রকল্প বর্তমানে নয়াদিল্লি স্টেশনে চালু রয়েছে। এখানে প্রতিটি অনারক্ষিত কোচে সর্বোচ্চ ১৫০টি টিকিট ইস্যু করা হচ্ছে।
[আরও পড়ুন: Irfan Pathan: স্টোকসের প্রশংসা ইরফানের, ভারতকে খোঁচা দিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে]
পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে, ভবিষ্যতে এই ব্যবস্থা দেশের অন্যান্য বড় স্টেশনেও চালু হতে পারে। এভাবে ভিড় নিয়ন্ত্রণ করে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ।
থার্ড এসি যাত্রীদের জন্য সুবিধা
এই নতুন ব্যবস্থার ফলে থার্ড এসি কোচে অনারক্ষিত টিকিটধারী যাত্রীদের প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। বিগত সময়গুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে এসি যাত্রীদের অসুবিধার কথা বারবার উঠে এসেছে। নিয়ন্ত্রিত টিকিট ইস্যুর ফলে এই সমস্যা অনেকটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে (Railway Security)।






