Teacher Misconduct: ক্লাস ওয়ানের ছাত্রকে যৌন হেনস্থা! গ্রেফতার ‘কীর্তিমান’ প্রধান শিক্ষক
A Chandannagar school headmaster has been arrested for alleged sexual misconduct with a student.
Truth Of Bengal: নামী স্কুলের নামী শিক্ষক, কিন্তু কাজ এত নক্কারজনক (Teacher Misconduct)! চন্দননগরের একটি স্কুলে ছাত্রকে যৌন হেনস্থা করেছেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে দীর্ঘ জিজ্ঞাসাবদের পর সন্ধ্যায় প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।
[আরও পড়ুন: Ghatal Flood: এক সপ্তাহেরও বেশি সময় জলমগ্ন ঘাটাল, জলযন্ত্রণা থেকে কবে মুক্তি?]
সোমবারের ঘটনার পর মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। সে সময় শিক্ষকের মুক্তির দাবি নিয়ে বহু পড়ুয়ার বাবা-মা থানার সামনে ভিড় করেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষকর বিরুদ্ধে আসা অভিযোগ মিথ্যা, তাঁকে ফাঁসানো হচ্ছে। এই শিক্ষকের জন্য স্কুল ও শিক্ষার অনেক উন্নতি হয়েছে (Teacher Misconduct)।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, মুক্তির দাবিতে থানার সামনে অভিভাবকদের বিক্ষোভ pic.twitter.com/mnuvovid5G
— TOB DIGITAL (@DigitalTob) July 15, 2025
প্রত্যেকদিন সকালে চন্দননগরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে প্রাইমারি স্কুল হয়। সপ্তাহের প্রথম দিন সোমবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন ক্লাস শুরু হতে না হতেই প্রথম শ্রেনীর দুই ছাত্রের মধ্যে মারামারি শুরু হয়। ক্লাসের দিদিমনি দুজনকেই নিয়ে যায় প্রধান শিক্ষকের কাছে। এরপরই ঘটে বিপত্তি। অভিযোগ, প্রধান শিক্ষক এক ছাত্রের যৌন নির্যাতন করেন, সেই সঙ্গে তাকে দিয়ে আপত্তিকর কাজ করান। এমনকি বাড়িতে কাউকে না বলার জন্য ভয়ও দেখান (Teacher Misconduct)।
এদিকে স্কুল ছুটির পর ছেলেকে নিতে স্কুলে আসেন মা। বাড়ি ফেরার পথে মা-কে স্কুলের ঘটা সবটা বলেন খুদে পড়ুয়া। তারপর বিষয়টি সামনে নিয়ে আসে ছাত্রটির মা। বিকেলে ছাত্রের পরিবার চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন।






