দেশ

Cyber Scam: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! উদ্ধার কোটি টাকার সম্পত্তি 

The Enforcement Directorate (ED) has uncovered a large-scale cyber scam involving fake call centers in Pune, Ahmedabad, Jaipur, and Jabalpur.

Truth Of Bengal: একাধিক ভুয়ো কল সেন্টারের পিছনে লুকিয়ে ছিল এক বিশাল সাইবার প্রতারণা চক্র (Cyber Scam)। এবার সেই চক্রের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট  তথা ইডি। পুণে, আহমেদাবাদ, জয়পুর এবং জব্বলপুর — মোট চারটি শহরে একযোগে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।

[আরও পড়ুন: Edmund Lalrindika: ইস্টবেঙ্গলে ফিরলেন এডমুন্ড, তিন বছরের চুক্তিতে লাল-হলুদ শিবিরে যোগ]

ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা নগদ, ৭ কেজি সোনা, ৫২ কেজি রুপো এবং প্রচুর নথিপত্র। সেই সঙ্গে ৯ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তরফে দেওয়া তথ্য অনুসারে, পুণের একটি ভুয়ো কল সেন্টার সম্পর্কে সাইবার পুলিশের কাছে এফআইআর দায়ের হয়। তদন্তে নামে ইডি। সেখান থেকে মেলে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, এই চক্র শুধুমাত্র পুণেতেই সীমাবদ্ধ নয়, বরং দেশজুড়ে এক বিশাল নেটওয়ার্ক ছড়ানো রয়েছে। মূলত আমেরিকার বাসিন্দারাই এদের ‘টার্গেট’।

প্রতারকরা বিভিন্ন কৌশলে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের থেকে ব্যাঙ্ক সংক্রান্ত ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছিল। এরপর শুরু হত অর্থ আত্মসাৎ।এই প্রতারণা চক্রের সদর দফতর ছিল পুণের একটি অভিজাত কমার্শিয়াল ভবন — প্রাইড আইকন। জানা গিয়েছে, ২০২৩ সালের জুলাই মাসে সেখানে একটি কল সেন্টার চালু করা হয়। অভিযোগ, এই সেন্টার থেকেই বিদেশি নাগরিকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার কাজ শুরু হয় (Cyber Scam)।

[আরও পড়ুন: Damodar River: দামোদরে জল আসতেই নৌকা সারিয়ে মাছ ধরার তোরজোড় মৎস্যজীবীদের]

এই ঘটনায় ইডি ইতিমধ্যে জয়পুর থেকে সঞ্জয় মোরে এবং অজিত সোনি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের সন্দেহ, এঁরা এই প্রতারণা চক্রের মূল মাথা। তাদের হেফাজত থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে বলে জানা গিয়েছে। ইডি-র মতে, এই চক্রের সঙ্গে অনেক লোকজন যুক্ত রয়েছে, যাদের খোঁজে এখন অভিযান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে যে আটজনের নামে অভিযোগ উঠেছিল, তারা ছাড়াও অনেকেই এই প্রতারণায় যুক্ত বলে তদন্তকারীদের অনুমান। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত (Cyber Scam)।

Related Articles