Truth of Bengal: জ্যোতিষশাস্ত্র বলছে, গ্রহ-নক্ষত্রের অবস্থান শুধু আকাশে সীমাবদ্ধ নয়—তা প্রভাব ফেলে আমাদের প্রতিদিনের জীবনের উপরেও। কখনও প্রেমে শুভফল, কখনও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবার কখনও হঠাৎ করেই অর্থপ্রাপ্তি—এইসব কিছুতেই নাকি ছায়া ফেলে রাশি। তাই দিন শুরুর আগে যদি রাশিচক্রের পূর্বাভাস জানা থাকে, তবে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়। আজকের দিনে আপনার রাশিফল কী বলছে, দেখে নিন বিশদে—(Daily Horoscope)
মেষ
আজ আপনার আয়ের নতুন দরজা খুলতে পারে। তবে চলাফেরায় সতর্কতা জরুরি—অপ্রত্যাশিত দুর্ঘটনার সম্ভাবনা আছে। শিল্পীদের জন্য দিনটি ইতিবাচক হলেও শরীরের দিক থেকে পেট ও রক্তচাপের সমস্যা ভোগাতে পারে। পড়াশোনায় মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিকটি লাভজনক হবে, তবে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। প্রিয়জনকে ঘিরে ব্যবসায় টানাপোড়েন হতে পারে।
বৃষ
আয়ের দিক থেকে দিনটি অনুকূল হলেও জীবনযাত্রায় সাবধানতা বজায় রাখা প্রয়োজন। কাজের চাপ বৃদ্ধি পাবে, বিশেষ করে একটি নির্দিষ্ট কাজে আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন। শিল্পসংশ্লিষ্টদের জন্য সময়টা শুভ। তবে স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে রক্তচাপ ও হজমের সমস্যা। পড়াশোনায় মনোসংযোগ কমবে। ভ্রমণ কষ্টকর হতে পারে এবং প্রিয়জনের কারণে ব্যবসায় ঝামেলা তৈরি হতে পারে।
মিথুন
আজ অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারও সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমজ সম্পর্ক পারিবারিক অশান্তির কারণ হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কিন্তু ব্যবসায় লাভ আসতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এবং এক নারীর কারণে ক্ষতি হতে পারে। অতিরিক্ত খরচে মানসিক চাপও থাকবে।
আরও পড়ুনঃ ISL: এফএসডিএল-এর বড় ঘোষণা, আপাতত স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ
কর্কট
সংসারে খরচের চাপ বাড়তে পারে। কোনও কথায় কটু ব্যবহার করে পরে অনুশোচনায় ভুগতে পারেন। লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রিয়জনের খারাপ খবর মানসিকভাবে নাড়িয়ে দিতে পারে। সামাজিক দায়িত্ব বাড়বে। নেশার প্রতি আকর্ষণ বাড়তে পারে। ভুল কথা বা আচরণে সম্মানহানি হতে পারে। সন্তানের ব্যবহার আঘাত দিতে পারে, তবে কোনও সুখবরও আসতে পারে। সেবামূলক কাজে মানসিক শান্তি মিলবে (Daily Horoscope)।
সিংহ
আজ আপনি পড়াশোনায় সাফল্য পেতে পারেন। তবে প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়ানো শ্রেয়। সন্তানের পেছনে খরচ বাড়তে পারে। চলাফেরায় অসাবধানতা আঘাত ডেকে আনতে পারে। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে। কাজের চাপ শরীর ক্লান্ত করে তুলবে। মিথ্যা অপবাদে পড়ার আশঙ্কা থাকলেও প্রেমের ক্ষেত্রে আনন্দ আসতে পারে। অতিরিক্ত খরচে ঘরে অশান্তি দেখা দিতে পারে।
কন্যা
সন্তানের ভালো কাজে আপনি গর্বিত হতে পারেন। তবে ব্যবসায় জটিলতা বাড়তে পারে। বন্ধুরা হতাশ করতে পারে এবং বাইরের অশান্তি ঘরে ছড়িয়ে পড়তে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ সম্ভব। যুক্তিপূর্ণ কথাবার্তায় সম্মান বাড়বে। স্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে ভ্রমণ বাতিল হতে পারে। জ্যোতিষচর্চা থেকে আর্থিক লাভ হতে পারে। বিলাসিতায় বেশি আসক্তি থাকলে দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে।
তুলা
আপনার পাওনা সহজেই আদায় হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন সুখকর হবে। ব্যবসায় চাপ থাকলেও আপনার কৌশল তা সামাল দেবে। কোনও ভুল সিদ্ধান্ত কাজে বিঘ্ন আনতে পারে। স্ত্রীর কারণে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমে আনন্দ থাকলেও মানসিক চাপ থাকবে। পিতার পরামর্শে উপকৃত হতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হবে। কোনও ঘনিষ্ঠ বন্ধু উপকারে আসতে পারে, তবে লোভ থেকে বিরত থাকুন।
বৃশ্চিক
সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের ব্যস্ততায় শরীরের ক্লান্তি বাড়বে। শিক্ষামূলক আলোচনায় লাভ হতে পারে। পিঠের যন্ত্রণা বাড়ার সম্ভাবনা। নতুন কাজের জন্য প্রশংসা পেতে পারেন। বুদ্ধির জোরে ব্যবসায় আয় বাড়বে। সেবামূলক কাজে সাফল্য মিলবে। পুরনো ঝামেলা ফিরে আসতে পারে, তাই আলোচনা দ্রুত সম্পন্ন করুন। আজ কারও সঙ্গে অনিচ্ছায় বন্ধুত্ব গড়ে উঠতে পারে (Daily Horoscope)।
ধনু
স্বাস্থ্যজনিত কারণে কাজে মন বসবে না। সন্তানের দিক থেকে খুশির খবর আসতে পারে। পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধানের ইঙ্গিত। পেটের সমস্যা মানসিকভাবে দুর্বল করে তুলবে। প্রেমে টানাপোড়েন থাকবে। দূরের আত্মীয়ের কাছ থেকে খবর পেতে পারেন। আত্মবিশ্বাস ধরে রাখলে দিনটি আপনার অনুকূলে আসবে। পড়াশোনায় অন্যমনস্কতা দেখা দেবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
মকর
বন্ধুদের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। এক নারীর প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে। বেকারদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। খরচ বৃদ্ধির কারণে আপনি বিরক্ত বোধ করতে পারেন। ধর্মীয় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে সংঘাতে জড়ানো উচিত নয়। প্রেমে বিশ্বাস নিয়ে এগোলে সুফল পাবেন। লিভার সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ
দাম্পত্য সম্পর্কে ইতিবাচক উন্নতি ঘটবে। ব্যবসায় বিবাদ এড়িয়ে চলুন। সন্তানের পেছনে খরচ বাড়বে। নিজের মত প্রকাশে কর্মস্থলে বিরোধ সৃষ্টি হতে পারে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য সুখবর আসতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব এড়ানো উচিত। দুপুরের পরে পেটের সমস্যায় ক্ষতি হতে পারে। দামি উপহার গ্রহণ থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে কথা বললে আনন্দ আসবে।
মীন
আজ অতিথিসেবায় মানসিক শান্তি পাবেন। তবে শত্রুর ষড়যন্ত্র বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থলে সম্মান বাড়বে। পিতার কোনও সমস্যার থেকে মুক্তি মিলতে পারে। খরচ বাড়বে এবং প্রিয়জনের কারণে মানসিক চাপ আসতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব সম্মান এনে দেবে। চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত আছে। দাম্পত্যে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে (Daily Horoscope)।






