Belghoria: কলেজ ফেস্ট! মদের গ্লাস নিয়ে মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্রনেতা, বিতর্ক তুঙ্গে
Truth Of Bengal: এবার বিতর্কে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ (Belghoria)! কলেজের একটি ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে রাজ্য রাজনীতি তরজা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়ো-তে দেখা গিয়েছে মাথার ওপর মদের গ্লাস ধরে নেটিজেনদের জনপ্রিয় ‘জামাল কুদু’ গানে এক মহিলার সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। না দৃশ্য কোন বার বা হোটেলের নয় বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের অন্দরে হওয়া ঘটনা। এই নেতা প্রায় দশ বছর আগে কলেজ থেকে পাশ করেছেন।
[আরও পড়ুন: প্রেমিকের যৌনাঙ্গ কেটে স্ত্রীর গলায় কোপ! পলাতক স্বামী]
ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। তৃণমূলকে আক্রমন করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি ও সিপিএম। কিন্তু রানা বিশ্বাস নামের ওই ছাত্র নেতার পাশে দাঁড়িয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, কলেজের ফেস্টে এমন হয়েই থাকে।
কলেজের মধ্যে মদের গ্লাস হাতে বেলি ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে নাচ তৃণমূল ছাত্রনেতাক, দেখুন ভিডিয়ো pic.twitter.com/s3GnC4fzvg
— TOB DIGITAL (@DigitalTob) July 11, 2025
এই বিষয়ে বেশি গুরুত্ব না দিয়ে কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল পরিচালিত কামারহাটির পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা বললেন, হাতে মদের গ্লাস আছে কিনা তিনি জানেন না। তবে তিনি ওই নাচ দেখেছেন কিন্তু তাতে ভুল কিছু দেখছেন না। সেই সঙ্গে বলেন, “কলেজ ফাংশনে এইরকম একটু নাচ-গান হয়েই থাকে। নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। তবে আমি বেলি ড্যান্স বুঝি না। নাচতে দেখেছি এই ব্যাস। ওই নৃত্য হয়তো সঠিক। আপনার কাছে হয়তো বেঠিক।”
তৃণমূল ছাত্র পরিষদের নেতার এই নাচ নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি। এই কলেজের এক কালের ছাত্রনেতা CPIM-এর রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মুখোপাধ্যায় এই ঘটনায় বলেন, “আমাদের সময়ে এই সব সংস্কৃতি ছিল না। মাথায় মদের গ্লাস নিয়ে কোনও ছাত্রনেতাকে বেলি ড্যান্স করতে দেখিনি। এক সময় ভৈরব গাঙ্গুলি কলেজ কামারহাটি-বেলঘরিয়ার গর্ব ছিল। সংস্কৃতির পীঠস্থান ছিল। এখন তার অধঃপতন হয়েছে। এটাই পরিবর্তন। তবে ভৈরব গাঙ্গুলি কলেজ বিচ্ছিন্ন ঘটনা নয়।”
এই ঘটনায় সরব হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তৃণমূল রাজ্যের কলেজগুলোকে বার বানিয়ে দিয়েছে। কলেজগুলোর সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। তাই কোনও কলেজে মনোজিৎ, কোনও কলেজে রানা বিশ্বাস। আবার আরজি কর হাস্পাতালে সন্দীপ ঘোষেদের বাড়-বাড়ন্ত হয়ে গিয়েছে। তাই রানা বিশ্বাসরা মাথায় মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টেতে বেলি ড্যান্স করছে।”
[আরও পড়ুন: Bhangar Violence: ফের শিরনামে ভাঙড়! নিহত গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আটক ২]
এদিকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন, “সব কলেজেই তৃণমূলের উঠতি নেতাদের ফুর্তির জায়গা হয়ে উঠেছে। ভৈরব গাঙ্গুলি কলেজ রাজ্যের মধ্যে একটি ঐতিহ্যশালী কলেজ। সেই কলেজেই তৃণমূলের ছাত্রনেতা মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে বেলি ড্যান্স করছেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের মদতেই এইসব চলছে।”






