রাজ্যের খবর

Asansol: তৃণমূল বিধায়কের নাবালক নাতির হাতে রাইফেল! ভাইরাল সেই ছবি

সচেতনতার অভাবেই ওই ছবিটি সমাজমাধ্যমে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

Truth of Bengal:  জামুড়িয়া তৃণমূল বিধায়কের নাবালক নাতির হাতে আগ্নেয়াস্ত্র, আর সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই পড়ে গিয়েছে সরগোল। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও বিধায়ক হরে রাম সিং শিকার করে নিয়েছেন যে ওই আগ্নেয়াস্ত্রটি তারই। একটি লাইসেন্সড বন্দুক। সচেতনতার অভাবেই ওই ছবিটি সমাজমাধ্যমে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে এই ঘটনা ইতিমধ্যেই বেশ হইচই পড়ে গিয়েছে।( Asansol)

[আরও পড়ুনঃ প্রেমিকের যৌনাঙ্গ কেটে স্ত্রীর গলায় কোপ! পলাতক স্বামী]

আসানসোলের জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। তার না একটি ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে ওই বালকের হাতে একটি রাইফেল। চোখে সানগ্লাস। সেই ছবি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা।এই নিয়ে বিরোধীরাও কটাক্ষ শুরু করেছেন। আসানসোল দক্ষিণের বিধায়কের অগ্নিমিত্রা পালও এবিষয়ে আওয়াজ তুলেছেন।( Asansol)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তবে বিধায়ক হরেরাম সিং জানিয়েছেন যে, তাঁর নিজস্ব বৈধ আগ্নেয়াস্ত্র আছে। তিনি আরও বলেন, “ছোটবেলায় অনেক আগে আমার আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলেছিল নাতি। হঠাৎ অতি উৎসাহে ভুল করে সেটি সমাজমাধ্যমে ‘পোস্ট করে ফেলেছে। এ নিয়ে সচেতন করবো ।”

Related Articles