Flood Crisis: বৃষ্টিতে জেরবার বাঁকুড়া-গোঘাট, পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের
Flood Crisis grips Bengal as continuous monsoon rain floods rivers like Bodai and Shilabati, submerging villages in Bankura and Hooghly.
Truth Of Bengal: এক টানা বৃষ্টি চলছে বঙ্গে। সেই টানা বৃষ্টিতেই একাধিক জেলা বন্যায় বিপর্যস্ত। বাঁকুড়া জেলা পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর চলে গেছে বোদাই নদী(Flood Crisis)। সারা বছর এই নদী শান্ত থাকলেও বর্ষায় ভয়ংকর আকার ধারণ করে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বোদাই নদী, বিপদ সীমার ওপর দিয়ে বইছে এই নদীর জল। গত কয়েকদিন নিম্নচাপের বৃষ্টিতে বোদাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই ভাষা পুল এখন জলের তলায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়ার একাধিক গ্রামের মানুষজনের। জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার করতে হচ্ছে বহু মানুষকে। প্রশাসনের সাহায্য প্রার্থনা করছেন তারা। অবিলম্বে পুলের পরিবর্তে একটি কংক্রিটের সেতু নির্মানের দাবি রয়েছে তাদের।
[আরও পড়ুনঃ Dengue Prevention: বর্ষা এলেই ডেঙ্গি নিয়ে চিন্তা- ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন, সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর]
অন্যদিকে টানা বৃষ্টি ও শীলাবতী নদীর জল বাড়ায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়(Flood Crisis)। হুগলির এই পঞ্চায়েত এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া। এই এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ। বর্তমানে শীলাবতীর জল বাড়ায় ও বাঁকুড়ায় ব্যাপক বৃষ্টি হওয়ায় দামোদরের জল উপচে এখানকার বিস্তীর্ণ পাট চাষের জমি চলে গিয়েছে জলের তলায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অর্থকরী এই ফসল আদায়ে কোমর সমান জলে নেমেই পাট কাটার চেষ্টা চালায় চাষিরা(Flood Crisis)। পাটে পচন ধরার আশঙ্কা ক্রমশ গ্রাস করছে তাদের। এই দুর্ভোগপূর্ণ মানুষের কথা চিন্তা করেই দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসনস। ইতিমধ্যেই বালি পঞ্চায়েতের পেচেরা, মালমহল, শ্যামবল্লভপুর সহ বহু গ্রামের চাষের জমি প্লাবিত। ক্রমশ জল বাড়তে থাকায় দুর্ভোগ আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা গ্রাস করছে এলাকাবাসীকে। বর্তমানে প্রশাসনের সাহায্যের অপেক্ষায় দিন গুণছেন তারা।




