বিনোদন

Aamir Khan: “মন থেকে আমি গৌরীর সঙ্গে বিবাহিত”, প্রেমিকা গৌরীকে বিয়ে প্রসঙ্গে বললেন আমির

এই বছরের শুরুতে তাঁর ৬০তম জন্মদিনে তিনি নতুন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন।

Truth of Bengal: আমির খান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবটাই সবসময় থাকে লাইমলাইটে। তবে আমিরের ব্যক্তিগত জীবনই বেশি নজরে থাকে সকলের। চলতি বছরে অভিনেতার নতুন করে প্রেমে পরার খবর সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিল টেনে নিয়েছিল তাঁর দিকে। এই বছরের শুরুতে তাঁর ৬০তম জন্মদিনে তিনি নতুন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। ব্যাস তারপর থেকেই আমির খান তৃতীয়বার কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সেই নিয়ে জল্পনার শেষ নেই (Aamir Khan)।

আরও পড়ুন: NITI Aayog: পশ্চিমবঙ্গকে ‘বিহার’! নীতি আয়োগের ভুল মানচিত্রে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছেন আমির। অভিনেতা বলেন, “মন থেকে ইতিমধ্যেই আমি গৌরীর সঙ্গে বিবাহিত”। সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি। আমরা পার্টনার। আমরা একসঙ্গে আছি। বিয়ে এমন একটি জিনিস, মানে, আমি মনে মনে ইতিমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কিনা, সেটা আমি সিদ্ধান্ত নেব।’ এখন দেখার কবে গৌরীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির খান (Aamir Khan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

উল্লেখ্য, গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা। এর আগে আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন এবং তাঁদের দু’টি সন্তান রয়েছে- জুনেইদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এর পর অভিনেতা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী, পরিচালক কিরণ রাও ২০০৫ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। তবে তাঁরা তাঁদের ছেলে আজাদকে একসঙ্গে অভিভাবক হিসেবে পালন করছেন। আর এবার তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট (Aamir Khan)

Related Articles