ফিচার

Google’s Doppl app: পোশাক মানাবে কি না? জানাবে গুগলের নতুন অ্যাপ

গত মে মাসে নয়া অ্যাপের কথা ঘোষণা করেছিল গুগল। গুগল শপিংয়ের ভার্চুয়াল ট্রাই অন ফিচারের ওপর নির্ভর করে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে

Truth of Bengal: টেক জায়েন্ট গুগল নতুন ধরনের অ্যাপ নিয়ে এসেছে। তার নাম Doppl। গুগল ল্যাব থেকে নয়া এক্সপেরিমেন্টিং মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। গত মে মাসে নয়া অ্যাপের কথা ঘোষণা করেছিল গুগল। গুগল শপিংয়ের ভার্চুয়াল ট্রাই অন ফিচারের ওপর নির্ভর করে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে (Google’s Doppl app)।

আরও পড়ুনঃ Mahamedan sporting Club: সুরুচির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া লাল-হলুদ

নয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ডিজিটাল অ্যানিমেটেড ভার্সন দেখতে পাবেন। কোন ধরনের পোশাক তাঁকে পরলে মানাবে তা জানতে পারবেন। গুগল শপিংয়ের মতোই নয়া অ্যাপে ফটো বা স্ক্রিনশট নিয়ে আপলোড করলেই হয়ে যাবে। গুগলের নয়া Doppl অ্যাপে স্ট্যাটিক ইমেজ বা ছবিকে এআই প্রযুক্তির সাহায্যে ডায়ানমিক ভিডিও ক্লিপে বদলে দেওয়া সম্ভব। ব্লগ পোস্টে এমনই জানিয়েছে গুগল (Google’s Doppl app)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Doppl অ্যাপে প্রথমেই নিজের ফুল বডি বা আপাদমস্তক ছবি আপলোড করতে হবে। যে পোশাক পরতে চান তার ছবি বা মডেল পরে আছে সেই পোশাক এমন ছবি বা স্ক্রিনশট আপলোড করতে হবে। নয়া অ্যাপে স্ট্যাটিক ছবি বদলে যাবে ভিডিও ক্লিপে। সব অ্যাঙ্গেল থেকে দেখা যাবে সেই পোশাক আদৌ আপনাকে মানাচ্ছ কিনা। আপাতত আমেরিকায় আইওএস আর অ্যান্ড্রয়েড প্লাটফর্মে চালু হয়েছে গুগলের নয়া অ্যাপ (Google’s Doppl app)।

Related Articles