কলকাতারাজ্যের খবর

BJP State President: শমীক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করল দল

BJP appoints Shamik Bhattacharya as the new West Bengal state president ahead of the 2026 assembly elections.

Truth Of Bengal:  রাজ্য নেতৃত্বে বিজেপির নতুন অধিনায়ক (BJP State President)। পরের বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া বিজেপি সভাপতি করা হল রাজ্যসভার সংসদ শমীক ভট্টাচার্যকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি হলেন তিনি। বুধবার তিনি মনোনয়ন পেশ করেছেন আর এবার বৃহস্পতিবার তাঁকে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করল দল। বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় শমীক ভট্টাচার্যই যে রাজ্য সভাপতি হচ্ছেন তা স্পষ্ট জলের মতো পরিস্কার ছিল।

Shamik Bhattacharya now new president of Bengal BJP

শমীক দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৭১ সালে স্বয়ংসেবক সংঘে যোগ দেন। তারপর দক্ষিণ হাওড়া মণ্ডলের যুবমোর্চার সাধারণ সম্পাদক হন। একটানা ১১ বছর যুবমোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর পরে পরপর তিনবার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলান। দলের জাতীয় কার্যকরী সমিতির সদস্য ছিলেন। রাজ্যের কোর কমিটিতেও ছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে নেমে বসিরহাটের বিধায়ক হন। এখন বর্তমানে রাজ্যসভা সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্র পদ সামলাচ্ছিলেন তিনিই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শমীকের রাজ্য সভাপতি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ (BJP State President)।

সুকান্ত মজুমদারের জায়গায় কে হবেন দলের পরবর্তী রাজ্য সভাপতি- এই নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্য বিজেপির অন্দরে চলছিল নানা জল্পনা। বেশ কয়েকটি নাম ঘুরেফিরে সামনে আসছিল। এই মুহূর্তে রাজ্য বিজেপি বেশ কয়েকটি শিবিরে বিভক্ত বলে মত রাজনৈতিক শিবিরের। ফলে কোনও একটি শিবিরের কাউকে রাজ্য বিজেপি সভাপতি পদে বসানো হলে অন্য শিবির অসন্তুষ্ট হতে পারে। যার প্রভাব পড়তে পারে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে। এই কথাটি বিলক্ষণ জানত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সব বিচার করে দলের দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা শমীক ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের ছেড়ে যাওয়া ব্যাটন।

শমীক ভট্টাচার্যের এই নয়া দায়িত্বকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শমীক ভট্টাচার্যকে স্বাগত জানিয়ে বলেন, ‘শমীক ভট্টাচার্যকে স্বাগত জানাচ্ছি। বিধানসভায় একসঙ্গে আমরা অনেক দিন সময় কাটিয়েছি। রাজ্যের বিরোধী দলের সাংগঠনিক প্রধান হিসেবে শমীক এই দায়িত্ব পাওয়ায় আমরা খুশি (BJP State President)।’

যদিও বিধানসভার প্রাক্তন সহকর্মী হিসেবে সন্তোষ প্রকাশ করলেও রাজনৈতিকভাবে শমীককে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির এই নয়া সিদ্ধান্ত নিয়ে কৌশলগতভাবে বা রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে কোন ধরনের পদক্ষেপ? এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘আশা করা ভাল, তবে প্রত্যাশা করা ভাল নয়। এরাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়ন এবং সুশাসনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। তাই যদি বিজেপি মনে করে শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি আসনে বসিয়ে নির্বাচনী ফললাভ করবে সেটা ভুল। শমীক নিজেও এটা ভাল করেই জানেন।’ ফিরহাদের কটাক্ষ, ‘সভাপতি বদল করে তৃণমূলকে রাজ্য থেকে সরানো যে সম্ভব নয় তা শমীক এবং বিজেপি সকলেই বোঝেন। তার থেকে ভাল তারা আনন্দ করুন খাওয়া-দাওয়া করুন গল্প গুজব করুন, কিন্তু তৃণমূলকে পরাস্ত করার দূরাশা করবেন না (BJP State President)।’

Related Articles