রাজ্যের খবর

Hoogly: ছাতা মাথায় পড়াশোনা করছে পড়ুয়ারা! সংস্কারের আশ্বাস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের   

বেঞ্চে বসা পড়ুয়াদের মাথাতেও নানা রঙের ছাতা রয়েছে।

Truth of Bengal: অতিকষ্টে ছাতা মাথায় পড়াশোনা করতে হয় পড়ুয়াদের। শিক্ষকরাও মাথা ঢেকে রাখেন ছাতায়। কারণ ফুটো চাল দিয়ে টপটপ করে পড়ে বৃষ্টির ফোঁটা। কালো রঙের ছাতা মাথায় দিয়ে চেয়ারে বসে পড়িয়ে যান শিক্ষক। বেঞ্চে বসা পড়ুয়াদের মাথাতেও নানা রঙের ছাতা রয়েছে। তাদের এক হাতে ছাতার হাতল, অন্য হাতে কলম। এই ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি।যা নিয়ে তৃনমূল বিজেপি রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। (Hoogly)

[আরও পড়ুনঃRare Golden Monkeys: গোপন অভিযানে ধরা পড়ল বিরল বানর পাচারচক্র]

শনিবার হুগলির (Hoogly) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বলেন, “শুধু পান্ডুয়া নয়, আমার সাতটি বিধানসভায় এরকম অনেক অঙ্গনওয়াড়ি , প্রাইমারি স্কুল আছে যেগুলোর অবস্থা খুব খারাপ। আমি জানিনা এতগুলো বছরে কোন কাজ হয়েছে কিনা? গত পাঁচ বছরে কিছুই কাজ হয়নি।আমি সাংসদ হওয়ার পর একটা বছর হয়েছে। আমার কাছে ৫০ থেকে ৬০ টা স্কুলের অভিযোগ এসেছে যেগুলো ঠিক করা দরকার।”

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তিনি আরও বলেন, “সবাইকে নিয়েই এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে । আমি বরাবর বলে এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমি কাজ করবো। তার জন্য আমি চেষ্টা করছি। যতটা আমার পক্ষে সম্ভব। যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে। এবং আমার হাসপাতালগুলো নিয়ে চিন্তাভাবনা আছে। এই যে ছাতা নিয়ে ছাত্ররা বসছে  এর থেকে দুঃখের আর কিছু হতে পারেনা।”

 

Related Articles