Pak Deputy PM: শাহবাজের পর ইশাক, স্বীকার করলেন বায়ুসেনা ঘাঁটি ধ্বংস হওয়ার কথা
পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানান যে 'অপারেশন সিঁদুর'এ গুঁড়িয়ে গেছে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস এবং শোরকোট।
Truth of Bengal: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর এবার উপপ্রধানমন্ত্রী ইশাক দারও মেনে নিলেন যে ভারতীয় সেনা তাঁদের একাধিক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানান যে ‘অপারেশন সিঁদুর’এ গুঁড়িয়ে গেছে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস এবং শোরকোট। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে পাকিস্তান ভারতকে জবাব দেওয়ার আগেই ভারত তাদের ধাক্কা দেয় (Pak Deputy PM)।
আরও পড়ুন: BJP’s Drama: “যেতে দাও”, বিধানসভায় কেন বললেন অধ্যক্ষ?
গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলা ও হত্যার পর ৭ই জুন অ্যাকশন মোডে নামে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে একেবারে ধংসস্তূপে পরিণত করে পাকিস্তানকে। শেষ করে দেওয়া হয় একাধিক জঙ্গি ও পাক সেনাকে। এমনকি সেই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিও উড়িয়ে দেওয়া হয়। যদিও প্রথমদিকে তা মানতে চায়নি পাকিস্তান। পরে অবশ্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজারবাইজানে এক অনুষ্ঠানে স্বীকার করেন যে এমনটা সত্যিই হয়েছিল (Pak Deputy PM)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এবার একই কথা স্বীকার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারও। এক সংবাদমাধ্যমকে তিনি হামলায় বায়ুসেনা ঘাঁটি ধ্বংস হওয়ার খবরটি নিশ্চিত করেন। ইশাক দার বলেন, “আমাদের বায়ুসেনা ঘাঁটি ক্ষতি হয়েছিল ভারতের হামলায়। অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে নূর খান এয়ারবেস এবং শোরকোট। আমরাও তৈরি হচ্ছিলাম জবাব দিতে। কিন্তু তার আগেই ভারত হামলা করে। তার ৪৫ মিনিটের মধ্যে ফয়সল বিন সালমান ফোন করে জিজ্ঞেস করেন যে তিনি জয়শংকরকে বলবেন কিনা পাকিস্তান থেমে যেতে চাইছে।” তবে এই বক্তব্যের মাঝে এটা স্পষ্ট যে সৌদি আরবের তরফ থেকেও চেষ্টা করা হয়েছিল যুদ্ধ থামানোর। এবার দেখার বিষয় যে আগামী দিনে এই পর্ব কোনদিকে এগোয়। দুই দেশের সরকার কি করে সেটাই দেখার (Pak Deputy PM)।






