Land Dispute: দুই পরিবারের মধ্যে জমি বিবাদ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ
কিছুদিন আগে সালিশি সভা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি
Truth of Bengal: জমি বিবাদকে (Land Dispute) কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। জখম তিনজন মহিলা একজন পুরুষ ও এক নাবালক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড় থানার শীতানগর এলাকায় মঙ্গলবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলশ।
অভিযোগ, মগর মন্ডল ও তার পরিবারের সদস্যরা এলোপাতাড়ি পাথর, হাসুয়া ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী বাবলু মন্ডলের পরিবারের উপর। ঘটনায় জখম হন একাধিক মহিলা-পুরুষ ও এক নাবালক বলে অভিযোগ। ঘটনার পর জখমদের প্রথমে তাদের সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ডোমকল মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
[আরও পড়ুনঃ Birbhum: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার তিন দুষ্কৃতী ]
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল (Land Dispute)। কিছুদিন আগে সালিশি সভা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ, বাবলু মন্ডল যে জমি কিনে দখলে রেখেছেন, তা থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায় মগর মন্ডলের পরিবার। সেই নিয়েই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।






