Bollywood News: অন্তঃসত্ত্বা কিয়ারাকে উপহার রাম চরণ ও তাঁর স্ত্রীর, কি পাঠালেন তারকা দম্পতি?
Kiara Advani Receives Special Gift from Ram Charan and Upasana During Pregnancy
Truth Of Bengal: মা হতে চলেছেন কিয়ারা আডবাণী। আর কিছুদিনের মধ্যেই তাঁর কোল আলো করে জন্ম নেবে একরত্তি (Bollywood News)। এখন সেই খুদের অপেক্ষাতেই প্রতি মুহূর্ত কাটছে হবু বাবা মা সিদ্ধার্থ-কিয়ারার। কিছুদিন আগেই আলিয়া ভাট উপহার পাঠিয়ে ছিলেন কিয়ারাকে। আর এবার হবু মা কিয়ারাকে উপহার পাঠালেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। কিয়ারার জন্য বাড়িতে তৈরি টক আমের আচার পাঠিয়েছেন তারকা দম্পতি। আর উপহার পেয়ে আপ্লুত কিয়ারা। ধন্যবাদ জানিয়েছেন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনাকে।
[আরও পড়ুন: Kedarnath: কেদারনাথগামী হেলিকপ্টার ভেঙে পড়ল গৌরীকুণ্ডে]
এদিন কিয়ারা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে এই উপহারের ছবি ভাগ করে নেন। যেখানে দেখা গেল আচারের বাক্স। তারকা দম্পতিকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লিখেছেন, ‘ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে। ’ উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী।
FB POST: https://www.facebook.com/share/p/15ZqEXR3Ux/
এখন শুরু হয়েছে জীবনের নতুন ইনিংস। সিদ্ধার্থ-কিয়ারা ছোট্ট একজোড়া সাদা উলের মোজার ছবি ভাগ করে নেন (Bollywood News)। তারকাদম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরি সন্তান আসছে বলে জানান তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, ‘জীবনের সবথেকে দামি উপহার।’ সবমিলিয়ে মিস্টার এন্ড মিসেস মালহোত্রা এখন অপেক্ষায় দিন গুনছেন একরত্তি ভূমিষ্ঠ হওয়ার।






