বিনোদন

Bollywood Comedy: বক্স অফিসে বাজিমাত, দেশে ১০০ কোটি পার ‘হাউসফুল ৫’-এর

মুক্তির মাত্র ৪ দিনেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছেন এই ছবি। মুক্তির ৫ দিনের মধ্যেই দেশজুড়ে  ১০০ কোটি পার করে ফেললো 'হাউসফুল ৫'।

Truth Of Bengal: মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে মাল্টি স্টারার ছবি ‘হাউজফুল ৫’ (Bollywood Comedy)। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবি নিয়ে প্রথম থেকেই প্রত্যাশা ছিল সকলের। এমনিতেই প্রথম থেকে ‘হাউজফুল ৫’ এর দুটি এন্ডিং নিয়ে উত্তেজনা ছিল। আর প্রত্যাশা মতোই মুক্তির পর থেকেই নতুন রেকর্ড করে চলেছিল এই ছবি। ৬ই জুন মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৫’। আর মুক্তির মাত্র ৪ দিনেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছেন এই ছবি। মুক্তির ৫ দিনের মধ্যেই দেশজুড়ে  ১০০ কোটি পার করে ফেললো ‘হাউসফুল ৫’।

[আরও পড়ুন: MODI:কোভিড বাড়তেই সতর্কতা! মোদীর সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলক RT-PCR]

রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ‘হাউসফুল ৫’ আয় করেছে ১০.৭৫ কোটি টাকা। ছবিটি প্রথম দিনে ২৪ কোটি টাকা দিয়ে খাতা খোলে (Bollywood Comedy)। সপ্তাহান্তে আয়ের গতি বেড়েছে এবং শনিবার ৩১ কোটি এবং রবিবার ৩২.৫ কোটি টাকা আয় করেছে। সোমবার ব্যবসা কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই, তবুও ছবিটি ১৩ কোটির ব্যবসা করে। প্রথম দিন আয় কর ২৪ কোটি টাকা,দ্বিতীয় দিন ৩১ কোটি টাকা,তৃতীয় দিন ৩২.৫ কোটি টাকা,চতুর্থ দিন ১৩ কোটি টাকা, পঞ্চম দিন ১০.৭৫ কোটি টাকা। মোট ১১১.২৫ কোটি টাকা। অর্থাৎ মুক্তির মাত্র ৫ দিনেই ‘হাউসফুল ৫’ আয় করেছে ১১১.২৫ কোটি টাকা। এখন দেখার বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে এই মাল্টি স্টারার ছবি।

FB POST: https://www.facebook.com/truthofbengal/posts/pfbid0N2MyvXyWiRfJ5aUyYEXgLTGbyJVQGtavRzrj6fihQ9fnzAFNQBDFWYkHUheXjXbBl

উল্লেখ্য, ‘হাউজফুল ৫’-এ দর্শকদের জন্যে চমক রেখেছিলেন নির্মাতারা। নির্মাতাদের তরফে জানানো হয়েছিল ‘হাউজফুল ৫’-এ থাকবে ২ টো এন্ডিং। অর্থাৎ ছবি। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবিটির দুটি এন্ডিং শুট করা হয়। এই সব কারণে ছবিটিকে আলাদা করে দুটি নাম দেয় ইন্ডাস্ট্রি– ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’ (Bollywood Comedy)। আর এই দুটি ভার্সনই মুক্তি পেয়েছে সিনেমা হলে।  যা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে ঘটেনি এই প্রথমবার। ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ভাগটির পর পরিচালনা ও চিত্রনাট্য করেছেন তরুণ মানসুখানি।

প্রযোজনা করেছেন সাজিদ খান। ছবির অন্যন্য ভাগ গুলির মতোই পঞ্চম ভাগেও অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তালপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর, জনি লিভার এবং আকাশদীপ সাবের-এর মতো অসাধারণ অভিনেতারা অভিনয় করেছেন। এখন দেখার দুটি এন্ডিংয়ের সঙ্গে মুক্তি পাওয়া ‘হাউজফুল ৫’ বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে।