ত্বকের স্বাভাবিক পরিচর্যায় কেন ব্যবহার করবেন ফেশিয়াল শিট মাস্ক?
Why use facial sheet masks for regular skin care?
Truth of Bengal: ত্বকের স্বাভাবিক পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেশিয়াল শিট মাস্ক। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা, পুষ্টি আর ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনার জন্য ফেশিয়াল শিট মাস্ক ব্যবহার করা হয়ে থাকে।
ফেশিয়াল শিট মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখবেন?
১) মুখে ফেশিয়াল শিট মাস্ক লাগানোর আগে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা ফেশিয়াল শিট মাস্ক মুখে লাগালে ত্বকের ফোলা ভাব কমবে। নরম হবে ত্বক। তরতাজা ভাব ফিরে আসবে।
২) মুখ থেকে ময়লা, ঘাম, ধুলোবালি, মেকআপ ভালো করে পরিষ্কার করতে ফেশিয়াল শিট মাস্ক লাগানোর আগে মুখ ভালো করে ফেসস্ক্রাব দিয়ে পরিষ্কার করে নিন। মরা কোষ দূর হয়। মাস্ক লাগানোর পর সেরাম ভালো করে ত্বকে মিশে যাবে।
৩) ভালো করে ফেশিয়াল শিট খুলে মুখে লাগান। চোখ, নাক, মুখে লাগান ভালো করে ফেশিয়াল শিট মাস্ক। মাস্কে যাতে বাতাসের বুদবুদ না থাকে সেদিকে নজর রাখুন।
৪) শিট মাস্কের প্যাকেটে থাকা অতিরিক্ত সেরাম ফেলে দেবেন না। ঘাড়, হাত, কনুইতে সেরাম লাগান। স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে।
৫) ত্বকের সমস্যা অনুযায়ী ফেশিয়াল শিট মাস্ক বেছে নিন। ত্বকের ধরন অনুযায়ী ফেশিয়াল শিট মাস্ক বেছে নিন।
ফেশিয়াল শিট মাস্ক লাগালে কী উপকার হয়?
১) ফেশিয়াল শিট মাস্ক মুখে লাগালে ত্বকের ভেতরে থেকে ময়লা, ধুলোবালি পরিষ্কার করে।
২) ফেশিয়াল শিট মাস্ক ত্বকের বন্ধ ছিদ্র খুলে দেয়। অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। ময়লা পরিষ্কার করে। ব্রণ, ফুসকুড়ি সমস্যা দূর হয়।
৩) ফেশিয়াল শিট মাস্ক মুখে লাগান, ত্বকের মরা কোষ দূর হয়। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।
৪) ত্বককে স্ট্রেসমুক্ত রাখে। স্পর্শকাতর ত্বকে অ্যালোভেরা জেল, শশার রস, নারকেল তেল, ব্লু শ্যামোমিল অয়েল মেশানো ফেশিয়াল শিট মাস্ক লাগালে ত্বকের লালচে ভাব, চুলকানি ভাব দূর করে।
৫) ফেশিয়াল শিট মাস্ক মুখে লাগালে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে। ত্বকে তরতাজা ভাব ফিরে আসে।
৬) খনিজ পদার্থ সমৃদ্ধ ফেশিয়াল শিট মাস্ক তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে।
ফেশিয়াল শিট মাস্ক মুখে লাগানোর আগে ঘরোয়া উপাদানের সাহায্যে কীভাবে মুখ পরিষ্কার করবেন?
মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ব্লিচিং প্রপার্টি আছে। ত্বকের লালচে ভাব দূর হয়। ঠান্ডা ভাব ফিরে আসে।
২ টেবিল চামচ বেসন গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর টক দই ফেটিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ত্বক নরম হবে। স্বাভাবিক জেল্লা ফিরে আসে।
২ টেবিল চামচ টক দই ও এক চামচ মধু লাগিয়ে রাখুন মুখে। নরম, মসৃণ হওয়ার পাশাপাশি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চামচ শশার রস মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।






