কলকাতারাজ্যের খবর
পঞ্চদশ অর্থ কমিশনের কিস্তির টাকা রাজ্যকে দিল কেন্দ্র
The center has released the 15th Finance Commission installment to the state
Truth Of Bengal: জয় চক্রবর্তী: কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের বরাদ্দ পেল রাজ্য সরকার। ৬৯৯ কোটি টাকা পেল নবান্ন। অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সেই অভিযোগ করেছেন।
এর পরেই নড়ে চড়ে বসল মোদি সরকার। ব্লক পঞ্চায়েতগুলি উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের কিস্তির টাকা দেওয়া হল রাজ্য সরকারকে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে নবান্ন কে জানানো হলো অর্থ বরাদ্দের কথা। রাজ্যের ২১ টি জেলায় গ্রাম উন্নয়নের জন্য এই টাকা খরচ করতে পারবে রাজ্য সরকার।






