অস্ট্রেলিয়া ওপেন মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার বোপান্নাদের
Australia Open mixed doubles quarter-final loss to Bopanna
Truth Of Bengal : চলতি অস্ট্রেলিয়া ওপেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ডাবলসে হার রোহন বোপান্না ও শুয়াই জাং জুটির। মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে বোপান্না-শুয়াই জুটিকে পরাজিত করেন জন পিয়ার্স অলিভিয়া। এক ঘণ্টার কিছু বেশি সময় লড়াই করার পর এই অস্ট্রেলিয়ান জুটির কাছে পরাজয় শিকার করেন বোপান্নারা। খেলার ফল ২-৬, ৬-৪, ১১-৯।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে বোপান্না-শুয়াই জুটিকে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছিল। অনেকে তাঁদের পারফরম্যান্স দেখে মনে মনে আশাও দেখেছিলেন। কিন্তু জ্বলে ওঠার মুহূর্তেই কার্যত নিভে গেলেন বোপান্না-শুয়াই জুটি। ম্যাচ হেরে টুর্নামেন্টের ডাবলসের অভিযান এখানেই শেষ করলেন বেপান্না-শুয়াই। গত বছর ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছিলেন বোপান্না। কিন্তু এবার তিনি নিরাশই করলেন। এর আগে বোপান্না তাঁর নতুন পার্টানার নিকোলাস ব্যারিয়েন্টাসের জুটি বেঁধে খেললেও সেখানেও ব্যর্থ হয় তাঁদের। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় এই জুটি।
অপর ম্যাচে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হার মানলেন মার্কিন টেনিস তারকা কোকো গফ। স্পেনের পাওলো বাডাসো স্ট্রেট সেটে পরাজিত করলেন কোকো-কে। খেলার ফল ৭-৫, ৬-৪।
এই ম্যাচে জিতে পাওলো প্রথম কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করলেন। ম্যাচ জিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাওলো জানান, ‘আমি চেষ্টা করেছিলাম এই ম্যাচে নিজের সেরাটা দেওয়া। হয়ত সেটা পেরেছি বলেই জয় এসেছে। ম্যাচে জিতে আমি স্বাভাবিকভাবেই দারুণ গর্বিত।’
পুরুষদের সিঙ্গলসের অপর একটি ম্যাচে জয় পেলেন আলেকজান্ডার জেরভ। তিনি শেষ আটের লড়াইয়ে পরাজিত করেন টমি পলকে। খেলার ফল ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০), ২-৬, ৬-১।






