খেলা

সিরিজ হারতেই ব-কলমে বিরাট-রোহিতকে কড়া বার্তা গৌতির

Gowti has a tough message for Virat-Rohit after losing the series

Truth Of Bengal : বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে ধরাশায়ী হল ভারত। পাঁচ টেস্টের সিরিজে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ পকেটে পুড়ে নিল অস্ট্রেলিয়। সিডনিতে শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে পরাজিত করলেন কামিন্স বাহিনী। ম্যাচের পাশাপাশি সিরিজ হেরেই সিডনির ড্রেসিংরুমে রোহিত এবং বিরাটকে কড়া বার্তা দিলেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

সূত্রের খবর, গৌতি নাকি স্পষ্ট করে দলের সকলকে বুঝিয়ে দিয়েছেন ‘টেস্টে ভাল ফল করতে গেলে ঘরোয়া টুর্নামেন্টগুলিকে গুরুত্ব দিতে হবে। না হলে কিন্তু টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। শুধু একটা ম্যাচ খেললেই হবে না, অনেক ম্যাচ খেলতে হবে। লাল বলের ক্রিকেটের প্রতি যাঁদের দায়বদ্ধতা রয়েছে, তাঁদের প্রত্যেককে এই টুর্নামেন্টগুলো খেলা উচিত।’

এর পাশাপাশি গম্ভীর আরও স্পষ্ট করে দিয়েছেন যে, বিরাট বা রোহিত তাঁর কাছে বড় ব্যাপার নয়, তাঁর কাছে আসল ব্যাপারই দল। এই প্রসঙ্গে গৌতি জানান, ‘আমি কোচ হিসাবে কখনও দু-তিনজন ক্রিকেটারকে আলাদা করে দেখি না। কেননা এতে দলের ক্ষতি হবে। আর কোচ হিসাবে আমি তা কখনই হতে দিতে পারি না। আমার কাছে যে ১০০ টেস্ট খেলেছে তাঁর গুরুত্বও যেমন, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে যে একটি মাত্র টেস্ট খেলেছে।’ সুতরাং গম্ভীর যে তাঁর এই বক্তব্যের মধ্য দিয়েই বিরাট এবং রোহিতকে যে তিনি আলাদা কোনও গুরুত্ব দেন না তা স্পষ্ট করে দিয়েছেন।

এদিকে দলের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে গৌতি বলেন, ‘দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। মনে রাখা উচিত এটা জাতীয় দল। আমার দল সাফল্যের জন্য কতটা মরিয়া হতে পারে সেটা ড্রেসিংরুমের সকলেই জানে। কাজেই আমি কাউকে আলাদা গুরুত্ব দিয়ে দলের মধ্যে বিভাজন করতে পারব না।’

প্রসঙ্গত, গম্ভীরের এমন মন্তব্যের পরই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন গৌতি বকলমে বিরাট-রোহিত সহ বেশ কিছু ক্রিকেটারকে বকলমে বুঝিয়ে দিয়েছেন যে, দলে থাকতে গেলে পারফরম্যান্স করতে হবে। না হলে কিন্তু দলে টিকে থাকা সম্ভব নয়। কেননা এই মুহূর্তে অনেক প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। প্রয়োজনে তাঁদের সুযোগ দিতেও তিনি কুণ্ঠাবোধ করবেন না।

Related Articles