রানীগঞ্জে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, এলাকায় উত্তেজনা
Elderly dies in Raniganj dumper, tension in the area
Truth Of Bengal: ইসিএলের বালি নিয়ে যাওয়ার সময় ডাম্পার এবার ধাক্কা মারল এক বৃদ্ধাকে। এদিন দামোদর নদ থেকে ইসিএল সাইডিংয়ে বালি নিয়ে যাওয়ার সময়, অমৃতনগর কোলিয়ারির কাছেই বেহাল রাস্তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
৫৭ বছরের এই বৃদ্ধা চিন্তা দেবী গেনেরি, নাতির সঙ্গে স্কুটিতে করে পুজো করতে গিয়ে বালি বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ মুহূর্তে পথ অবরোধ করে ক্ষতিপূরণের দাবি ও সেই রাস্তা দিয়ে বালি চলাচল করা যাবে না ও অন্য ভারী পণ্যবাহী যা চলাচল করা যাবে না ও রাস্তাটিকে মেরামত করতে হবে। এই দাবিতেই দেহ ফেলে রেখেই পথ অবরোধ করে চলে বিক্ষোভ। এদিন বালি বোঝাই পাঁচটি ডাম্পার ও ঘাতক ডাম্পারের মধ্যে ব্যাপকভাবে ভাঙচুরও চালিয়েছে স্থানীয় এলাকার বিক্ষুব্ধ মানুষজন। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার বাসিন্দাদের দাবি, বারংবার তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাস্তা মেরামতির দাবি করলেও রাস্তা মেরামত করা হয়নি, উল্টে ভারী যানবাহন চলাচল করছে বেপরোয়াভাবে।
এদিন বেশ কয়েকজন ব্যক্তি ও মৃতের পরিজন দাবি করে, যে ডাম্পার চালক এই ডাম্পারটি চালাচ্ছিলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
পাশাপাশি, সঙ্গে ছিল না কোন ডাম্পারের খালাসি। আর যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেই অংশটিও বেহাল অবস্থায় ছিল। যে কারণে ওই বৃদ্ধা মহিলা সেখান দিয়ে গেলেও যান নিয়ন্ত্রণ করা যায়নি। বেহাল রাস্তাও অনেকটা এই দুর্ঘটনার জন্য দায়ী বলেই দাবি করেছেন তারা।






