খেলা

আটলান্টার কাছে হেরে প্লে অফ থেকে বিদায় মিয়ামির

Miami eliminated from playoffs after losing to Atlanta

Truth Of Bengal: কথায় আছে তিনি গোল পেলে এবং ছন্দে ফিরলে নাকি ইন্টার মিয়ামি ম্যাচ জেতে। কিন্তু এই কথাটা মেজর লিগ সকারের তৃতীয় প্লে অফের ম্যাচে বাস্তবে রূপ পেল না। শনিবার আটলান্টার বিপক্ষে মেসি গোল করলেও ম্যাচ জিততে পারল না জেরার্ডো মার্টিনোর দল। খেলার ফল ৩-২। এই ম্যাচ হেরে মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকে বিদায় ঘটল ইন্টার মিয়ামির।

আটলান্টার বিপক্ষে তৃতীয় এই ম্যাচে ১৭ মিনিটে মাতিয়াস রোজাসের গোলে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ এবং ২১ মিনিটে আটলান্টার হয়ে পর পর দুটি গোল করে দলকে এগিয়ে দেন দলের আফ্রিকান স্ট্রাইকার জামাল থিয়ারে। তবে ২৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে মিয়ামির হয়ে দিয়াগো গোমেজ বল জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হওয়ার ফলে সমতায় ফেরার সুযোগ হারায় মিয়ামি।

এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করেন মিয়ামি কোচ। এই অর্ধে তিনটি পরিবর্তনও করায় প্রথমার্ধের থেকে মিয়ামির খেলায় গতিও অনেক বৃদ্ধি পায়। তার জেরেই ৬৫ মিনিটে মিয়ামির হয়ে ব্যবধান কমান এলএম টেন। কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬ মিনিটে বার্তোসের গোলে আটলান্টা এগিয়ে গেলেও, সেই ব্যবধান আর কমাতে পারেন মিয়ামি। ফলে শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল মেসি-সুয়ারেজদের।

Related Articles