দেশ

বাবা সিদ্দিক হত্যায় অভিযুক্ত ৩ জনের দেশত্যাগ ঠেকাতে নির্দেশিকা জারি মুম্বই পুলিশের

Mumbai Police has issued guidelines to prevent the 3 accused in Baba Siddique's murder from leaving the country

Truth Of Bengal : ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে হত্যায় অভিযুক্ত তিনজনের দেশত্যাগ ঠেকাতে একটি নির্দেশ জারি করেছে মুম্বই পুলিশ। অভিযুক্তদের একজন শিবকুমার গৌতম। তিনি বাবা সিদ্দিককে লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই নির্দেশিকায় বাকি দুজনকে হত্যা পরিকল্পনায় সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন শুভম লঙ্কার ও মোহাম্মদ জিশান আখতার। মুম্বই পুলিশের এক আধিকারিক বলেছেন, অভিযুক্তদের আটক করতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিভিন্ন দলকে এরই মধ্যে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিককে ১২ অক্টোবর তাঁর ছেলের মুম্বইয়ের কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ গুরমেল বালজিৎ সিং, ধর্মরাজ কাশ্যপ নামে দুজনকে আটক করে। পুলিশের একটি সূত্র জানায়, আটক বন্দুকধারীরা পুলিশকে বলেছে, বাবা সিদ্দিক ও তাঁর ছেলে জিশানকে হত্যার জন্য তাঁদের ভাড়া করা হয়েছিল। তাঁদের নেতৃত্বে ছিলেন শিবকুমার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে, তা শুধু শিবকুমারই জানেন।

Related Articles