কলকাতারাজ্যের খবর

Weather Alert: রাজ্যে ঝড়বৃষ্টি অব্যাহত, উত্তরবঙ্গে বাড়তি সতর্কতা 

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বড়সড় বিপদের আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে।

Truth of Bengal: ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে চলছে টানা ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বড়সড় বিপদের আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে। কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াসহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে (Weather Alert)।

আরও পড়ুন: Daily Horoscope: অতিরিক্ত খরচ নিয়ে মতবিরোধ হতে পারে এই রাশির, সতর্ক থাকুন!

শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে বাতাসে আর্দ্রতা থাকবে বেশি, যা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াতে পারে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টি হলেও এই সময়ে কোনও সতর্কতা জারি থাকবে না (Weather Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

Related Articles