রাজ্যের খবর

বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক

Trinamool Congress MLA once again raised his voice against the central government's deprivation in various projects

Truth of Bengal: আবাস যোজনা, একশো দিনের কাজের মতো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক শেখ সাহনেওয়াজ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ১ নম্বর ব্লকের কোজলসা গ্রামে হজরত ঘোড়া সইদ বাবার মাজার শরিফে মিলন মেলা হয়। সেখানে মেলা উদ্বোধনে  উপস্থিত ছিলেন বিধায়ক শেখ সাহনেওয়াজ ও কেতুগ্রাম এক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকান্ত রায় চৌধুরী, বেড়ুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা দীনেশ মাল, সেখ আব্বাস, বুরহান আলী সহ আগর ডাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি ও বেড়ুগ্রাম পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দ। আজ এই মেলা উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিধায়ক মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন।

তিনি বলেন, বিধায়ক কেন্দ্রীয় সরকার এ রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে। এই সরকার গরিবদের মারতে চায়, সেই কারণে রাজ্যের মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে আসনও দখল করতে পারেনি তারা। সাধারণ মানুষ তাদেরক প্রত্যাখ্যান করেছে। ২০২৬-এ বিধানসভা ভোটে এই হনুমানের দলকে একেবারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।

বেরুগ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, বেড়ুগ্রাম অঞ্চলের এলাকায় এলাকায় অধিকাংশ অসহায় গরিব মানুষদের ১০০ দিনের কাজের টাকা থমকে গিয়েছিল। সেই টাকা রাজ্য দিয়েছে এই কেন্দ্রীয় সরকার দিনের পর দিন বাংলার মানুষকে বঞ্চনা করে যাচ্ছে, মানুষ তার যোগ্য জবাব দেবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে।

Related Articles