কলকাতারাজ্যের খবর

বেলেডাঙ্গায় বাবরি মসজিদের ঘোষণার জের! ভরতপুরের বিধায়ককে বহিষ্কার

বৃহস্পতিবার দিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল তৃণমূল।

Truth Of Bengal: দল বিরোধী কাজের জন্য ফের দল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করা হল ভরতপুরের বিধায়ককে। বৃহস্পতিবার দিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল তৃণমূল।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমরা লক্ষ্য করেছি যে মুর্শিদাবাদের আমাদের এক বিধায়ক হঠাৎ ঘোষণা করেছেন যে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। হঠাৎ বাবরি মসজিদ কেন? আমরা তাঁকে আগেই সতর্ক করেছিলাম। দলের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করছি।”

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

এদিকে দলের এই ঘোষণার পরই দেখা গিয়েছে, মুর্শিদাবাদের সভা মঞ্চের এলাকা থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিকরা তাঁর মুখোমুখি হলে তিনি বলেন, ডেকে এনে তাঁকে অপমান করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবারই দল ছাড়ার কথা জানান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

এদিন সংবাদিক বৈঠকের সময় ফিরহাদ হাকিম বলেম, এর আগে একাধিকবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাবধান করা হয়েছে। তারপরও তাঁর ব্যবহারের পরিবর্তন না থাকায় এই সিদ্ধান্ত দলের।

Related Articles