রাজ্যের খবর

কচুরি পানার মধ্য নিখোঁজ পাচারকারী, বিএসএফের তাড়া খেয়ে সোনাই নদীতে ঝাঁপ

The missing smuggler

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরুপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্তের হাকিমপুরের বছর ২৬এর যুবক মিলন মন্ডল। চলতি মাসের ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় সীমান্তে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল। তার কাছে কিছু ফেনসিডিল ছিল বলে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা তাকে তাড়া করলে সোনাই নদীতে ঝাঁপ দেয় । নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকার জন্য তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

৪৮,ঘন্টা কেটে গেলেও পাচারকারী মিলনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই নিখোঁজ যুবকের মা আবেদা সরদার স্বরূপনগর থানায় নিখোঁজের ডায়েরি করেছে। নিখোঁজ যুবকের মা আবেদা সরদার বলেন, আমার ছেলে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে ঘোরাঘুরি করছিল সেই সময় বিএসএফ তাড়া করলে নদীতে ঝাঁপ দেয়। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না, যে কোন মূল্যে আমার ছেলেকে চাই।

তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। সোনাই নদীতে ডুবরি নামানো হয়েছে নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে। ৪৮ ঘন্টা হয়ে যাওয়ার পরও তার খোঁজ না পাওয়ায় সোনাই নদীতে বিপর্যয় মোকাবেলা দলের কর্মীদের ডাকা হয়েছে। অন্যদিকে বিএসএফের তরফ থেকে এই ব্যাপারে কোন কিছু জানাতে নারাজ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্তের হাকিমপুর এলাকায়।

Related Articles