রাজ্যের খবর
জলাশয়ে যুবতীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
The dead body of the young woman was recovered from the reservoir in Chanchalya area

The Truth Of Bengal : বিশ্বদীপ সাহা, কোচবিহার : এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটার দিনহাটা কলেজে। মৃত যুবতীর নাম পায়েল দেবনাথ।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর বারোটা অবধি পায়েল তার নিজের বাড়িতেই ছিল। তার মা মুক্তা দেবনাথ দুপুর ১২:০০ টায় কাজে বেরিয়ে যায়। তারপরেই খবর আসে দিনহাটা কলেজের পেছনে একটি জলাশয় তার মৃতদেহ পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনহাটা হাসপাতালে পাঠানো হয়েছে।কি করে দিনে দুপুরে এক যুবতীর প্রান চলেগেলো তা নিয়ে ধন্ধে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।






